ভারত করোনার ওষুধ না দিলে বদলা নিতে পিছপা হবো না- ডোনাল্ড ট্রাম্প

নিউজটাইম ওয়েবডেস্ক : নরেন্দ্র মোদী তাঁর ‘বন্ধু’। ভারতও ‘বন্ধু’ রাষ্ট্র বটে । কিন্তু ‘বন্ধু’ করোনাভাইরাস মোকাবিলায় প্রতিষেধক দেওয়ার অনুরোধ প্রত্যাখান করলে ‘বদলা’-র হুঁশিয়ারি দিয়ে রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ভারতীয় সময় রবিবার সন্ধেবেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং অনুরোধ করেন হাইড্রোক্সিক্লোরোকুইনের রফতানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে। এদিন হোয়াইট হাউসে ট্রাম্প জানান, প্রধানমন্ত্রী যদি নিষেধাজ্ঞা তুলে নেন, তাহলে খুবই ভালো হবে। যদি তিনি একান্তই এদেশে ওই ওষুধ আসতে না দেন, তাহলেও তাদের কিছু বলার থাকবে না, তবে তার ফল ভুগতে হতে পারে ভারতকে। জানা গিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পকে আশ্বস্ত করে নমো বলেছেন, ভারত যথা সম্ভব চেষ্টা করবে এই কঠিন সময়ে আমেরিকার পাশে দাঁড়ানোর।

দেশে যাতে করোনা আক্রান্তের চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইন কম না পড়ে সেজন্য তার আগেরদিনই ওই ওষুধ উপাদান রফতানির উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা চাপায় ভারত।

তবে তাঁর অনুরোধে ভারত এখনও সাড়া না দেওয়ার বিষয়টি একেবারেই ভালোভাবে নেননি ট্রাম্প। যদিও ট্রাম্প বলেননি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর অনুরোধ খারিজ করা দিয়েছেন, তবুও হুঁশিয়ারি প্রকাশ পেয়েছে তাঁর বার্তায়, তিনি বলেন,‘বহু বছর ধরে ভারত বাণিজ্যের ক্ষেত্রে আমেরিকার সুবিধে নিয়ে এসেছে। তাই এখন যদি ভারত পিছিয়ে যায় তাহলে তিনি অবাকই হবেন। তবে যাই সিদ্ধান্ত হোক না কেন প্রধানমন্ত্রীকে জানানোর জন্য অনুরোধ করেন ট্রাম্প।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube