নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার মতো মারণ ভাইরাসের জেরে ক্ষতিগ্রস্থ বিশ্বের অর্থনীতি। এই মহামারির কবলে পড়া প্রতিটি দেশই এখন তা ঠেকানোর জন্য প্রানপন চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ভাইরাসের সংক্রমণ রোধ করার জন্য অন্যান্য দেশের মতো ভারতেও চলছে লকডাউন। যার ফলে আর্থিক সংকটের মুখে পড়েছে এই দেশ। এবার তাই ভারতের কঠিন পরিস্থিতিতে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিল আমেরিকা।
জানা গিয়েছে, মার্কিন এড এজেন্সি ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের তরফে ২.৯ মিলিয়ন ডলারের সাহায্য ঘোষনা করা হয়েছে ভারতের জন্য। মূলত করোনা ভাইরাস মোকাবিলার জন্যই ভারতকে এই সাহায্য করা হচ্ছে বলে জানিয়েছে আমেরিকা। এভাবেই ভারতের সব রকম প্রয়োজনে পাশে আমেরিকা থাকবে হলে জানিয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেনেথ জাস্টার। মার্কিন সরকারের তরফে পাওয়া তথ্য অনুসারে, ভারতে করোনা মোকাবিলায় ইতিমধ্য়ে ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের নজরদারিতে সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এবং অন্যান্য বেশ কিছু এজেন্সি নানা ভাবে সাহায্য করে চলেছে। আমেরিকার তরফে ভারতের জন্য যে ২.৯ মিলিয়ন ডলার অর্থ সাহায্য়ের কথা বলা হয়েছে তা মূলত, কোভিড ১৯ মোকাবিলায় যারা স্থানীয় স্তরে কাজ করছেন, তাঁদের কাজের জন্যই বরাদ্দ করা হয়েছে। জানা গিয়েছে, দিন কয়েক আগে ট্রাম্পের সঙ্গে করোনা ভাইরাসের মোকাবিলা প্রসঙ্গে আলোচনা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

