জোড়া ঘূর্ণাবর্তের জেরে ঘনাচ্ছে দুর্যোগ, কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি? জানুন…

নিউজটাইম ওয়েবডেস্ক :

দেশজুড়ে একসঙ্গে ৫টি ঘূর্ণাবর্ত সক্রিয়। একদিকে, জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান এবং আসাম সংলগ্ন এলাকায়। অন্যদিকে, আরও একজোড়া ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান এবং আসাম সংলগ্ন এলাকায়। তাছাড়াও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন এলাকার উপরও ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়েছে। আর এই পাঁচটি ঘূর্ণাবর্তের প্রভাবে দেশজুড়ে আবহাওয়াতে পরিবর্তন আসতে পারে বলে জানাচ্ছে মৌসম ভবন।

এই ঘূর্ণাবর্তের প্রভাব পড়বে আমাদের বাংলাতেও। আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী সপ্তাহের শুরুতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। সোমবার থেকেই বাড়তে পারে দুর্যোগ। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। পাশাপাশি একাধিক জেলায় হতে পারে শিলাবৃষ্টিও।

হাওয়া অফিস জানাচ্ছে, ঘূর্ণাবর্তের পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা ৫৭ থেকে ৯৪ শতাংশ। মেঘলা আকাশের সম্ভাবনা। আগামীকাল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতেও হালকা বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী সপ্তাহ থেকেই বাংলাজুড়ে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক জেলার শিলাবৃষ্টির পাশাপাশি বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। একদিকে ঘূর্ণাবর্তের জের, অন্যদিকে, আগামী ৮ ই এপ্রিলে পশ্চিমী ঝঞ্ঝা আসবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube