নিউজটাইম ওয়েবডেস্ক : বেশ কিছুদিন ধরেই বাংলাদেশে রাজনীতির মহলে একটা জল্পনা তৈরী হয়েছিল সেদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের গদি ছাড়াকে ঘিরে। অবশেষে সেই সমস্ত জল্পনার ইতি ঘটলো। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদ থেকে ইস্তফা দিচ্ছেন না মহম্মদ ইউনুস, একথা জানালেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি জানিয়েছেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে ইউনুসের দরকার আছে।
উল্লেখ্য, মহম্মদ ইউনুসের ইস্তফা দেওয়ার কথা জানিয়েছিলেন NPP পার্টির প্রধান নাহিদ ইসলাম। ইউনুস নাকি জানিয়েছিলেন যে তিনি কাজ করতে পারছেন না। সেই জন্যই ইস্তফা দিতে চান। এবার এই প্রশ্নের উত্তর হয়তো খুঁজে পাওয়া গেল। কিন্তু, প্রশ্ন থাকছেই। বাংলাদেশে ভোট হবে কবে? শেখ হাসিনার সরকার চলে যাওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা করা হয় মহম্মদ ইউনুসকে । গত ৯ মাস ধরেই এই দাবি উঠছে যে বাংলাদেশের মানুষ ভোট চায়। তাঁরা নির্বাচন করে সরকার আনতে চায়। এদিকে বিভিন্ন ভাবে সেদেশে নির্বাচন পিছিয়েই চলেছেন ইউনুস। যেখানে জুন মাসের শুরুদিকে ভোট হওয়ার কথা সেখানেও সময় পেছনো হয়েছে। ইতিমধ্যে লন্ডন থেকে চিকিৎসা করে ফিরে এসেছেন বিএনপি সুপ্রিম খালেদা জিয়া।গত বছর জুলাই মাস থেকে বাংলাদেশে যে উত্তপ্ত পরিস্থিতি কোটা আন্দোলনকে কেন্দ্র করে । তারপর তৎকালীন প্রধাnমন্ত্রী হাসিনার প্রতি ক্ষোভে ফেটে পড়ে দেশের মানুষ। এখন বাংলাদেশে ভোট হয় কবে সেদিকে তাকিয়ে তাঁরা।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

