নিউজটাইম ওয়েবডেস্ক :
ভারতকে চাপে ফেলতে গিয়ে নিজের গদি এবার টলমল। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পদ ছাড়তে চলেছেন ডঃ মহাম্মদ ইউনুস? এবার তবে ওপার বাংলায় ইউনুস জমানা শেষ হতে চলেছে! এই নিয়ে বাড়ছে জল্পনা। বাংলাদেশে এবার পালা বদলের পালা! বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহাম্মদ ইউনূসের চেয়ার যে নড়বড়ে হয়ে গিয়েছে, তা বোঝা গিয়েছিল অনেক আগেই। বৃহস্পতিবারের বৈঠকের পর তারই কিছুটা ইঙ্গিত পাওয়া গেল। নিজের সরকারি বাসভবনে উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মহম্মদ ইউনুস। সেইবৈঠকে ইউনূসের পদত্যাগ নিয়ে কথাবার্তা বলেছেন বলে দাবি করলেন তিনজন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার দফতরের দুই আধিকারিক। এরপর NPP পার্টির প্রধান নাহিদ ইসলাম ইউনূসের বাড়িতে যান। তারপর নাহিদ ইসলাম দাবি করেন যে, পদত্যাগ করতে ইচ্ছা প্রকাশ করেছেন ইউনুস। উল্লেখ্য, গত ৫ অগাস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন সেদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর নির্বাচন ছাড়াই ডঃ মহাম্মদ ইউনুসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন পদে বসান সেনা। তারপর থেকেই ইউনুস সরকারের মদতে সেধে হিন্দুদের ওপর অত্যাচার চালানো হয়েছে। গবাদি পশু চুরি , মন্দির ভাঙচুর, নারীদের শ্লীলতাহানির মতো ঘটনা দেখা গিয়েছে বাংলাদেশে। এমনকি, ইস্কনের হিন্দু সন্ন্যাসী চিন্ময় প্রভুকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার করেছে ঢাকার আদালত। এই পরিস্থিতিতে বাংলাদেশে নির্বাচন চাইছে খালেদা জিয়ার বিএনপি দল ও সেনা। সংসদ নির্বাচনের দাবিতে বাড়ছে চাপ। ভোট না হলে সমর্থন প্রত্যাহারের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সংবাদমাধ্যম প্রথম আলো সূত্রে খবর, ইউনুস দাবি করেছেন যে তিনি সঠিক ভাবে কাজ করতে পারছেন না তাই তিনি পদত্যাগের কথা ভাবছেন।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

