দেশের ৪ রাজ্যে উপনির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন

নিউজটাইম ওয়েবডেস্ক : অবশেষে বেজে গেল নির্বাচনের দামামা। বিধানসভা নির্বাচনের আগে বাংলায় আরও এক নির্বাচন। চলতি বছরের জুন মাসে উপনির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করে দিল জাতীয় নির্বাচন কমিশন।  আগামী ১৯ জুন বৃহস্পতিবার হবে ভোটগ্রহণ। ২৫ জুন হবে ভোটার ফল ঘোষণা।

পশ্চিমবঙ্গে উপনির্বাচন হবে নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে।  গত ১ ফেব্রুয়ারিতে নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রেr তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ প্রয়াত হন। তখন থেকে সেই আসনটি ফাঁকা অবস্থাতেই রয়েছে। আর কোথাও কোথাও পদত্যাগের কারণে আসনগুলি ফাঁকা অবস্থায় রয়েছে। তাই সেই আসনগুলি পূর্ণ করতে আগামী মাসে উপনির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করল নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনারের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, জুন মাসের ১৯ জুন উপনির্বাচন  হবে পশ্চিমবঙ্গ, গুজরাত, কেরালা, পঞ্জাব এবং নদিয়ার কালীগঞ্জ বিধানসভায়।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube