নিউজটাইম ওয়েবডেস্ক : ২২ এপ্রিল ভূস্বর্গে হওয়া নারকীয় হত্যাকাণ্ডের বিরুদ্ধে সরব হয়েছিলেন আভিনেত্রি প্রীতি জিনটা । জঙ্গিহানার প্রত্যাঘাতে অপারেশান সিন্দুরের প্রশংসা করেছিলেন বলি আভিনেত্রি । এবার বড় পদক্ষেপ নিলেন । পহেলগাঁও কাণ্ডে মৃতদের পরিবারে পাশে থাকার বার্তা দিলেন ।
আইপিএল-এ পঞ্জাব কিংস-এর মালকিন শনিবার জয়পুরে একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে সিন্দুর অপারেশনে সেনাদের ভুমিকার প্রশংসা করেন¸ সেই সঙ্গে পহেলগাঁও কাণ্ডে মৃতদের পরিবারকে সাহায্যের জন্য এক কোটি টাকা দান করলেন প্রীতি জিনটা । আভিনেত্রí বলেন, সাহসী পরিবারের জন্য কিছু করতে পারা আমার কাছে সম্মানের । যারা মারা গিয়েছেন তাঁদের ত্যাগের কোন ক্ষতিপূরণ হয় না। আমরা ওই পরিবারগুলির পাশে থাকতে পারি। আভিনেত্রি আরও বলেন, সেনাদের চেয়েও তাঁদের পরিবারের মানুস বেশি সাহসী ও শক্তিশালি হওয়া দরকার । দেশের কাজের জন্য কেউ স্বামীকে হারিয়েছেন, কেউ কেউ তাঁদের বাবাকে হারিয়েছে,তাঁদের কথা ছিন্তা করে দেখেছেন? এটাই হল বাস্তব। সেই ঘটনা আর পালটাবে না কোনদিন । অনেক শুভ কামনা তাঁদের জন্য ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

