নিউজটাইম ওয়েবডেস্ক : অপারেশন সিঁদুরের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম মন কি বাত অনুষ্ঠান অনুষ্ঠিত হল রবিবার । অনুষ্ঠানের শুরুতেই প্রথম ৬ মিনিট পহেলগাঁও কান্ড নিয়ে চড়ালেন সুর। করলেন সেনাদের সাহসের প্রশংসা । পাকিস্তান সন্ত্রাসবাদ কে মদত দিলে কড়া জবাব দেবে ভারত।
পহেলগাঁওয়ে যে নারকীয় হত্যালীলা চালিয়েছে সন্ত্রাসীরা, ভারতের আত্মাকে আক্রমণ করার দুঃসাহস দেখিয়েছে। এবার তা নির্মূল করার সময় চলে এসেছে । রবিবার মন কি বাত অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। মোদী বলেছেন, তিরঙ্গার রঙ দিয়েছে অপারেশন সিন্দুর। সন্ত্রাসবাদ মোকাবিলায় একজোট দেশ। নিখুঁত দক্ষতায় প্রত্যাঘাত হেনেছে সেনাবাহিনী। সন্ত্রাসবাদকে নির্মূল করাই হল আমাদের মূল লক্ষ্য। অপারেশন সিন্দুর হল সাহসের প্রতীক। পহেলগাঁও কাণ্ডের হামলার প্রত্যাঘাত দেশবাসীর মনে প্রভাব ফেলেছে। অপারেশন সিন্দুরের পর বদলে গিয়েছে ভারতের ছবি। সেনাদের সাফল্য তুলে ধরে মোদী বলেন, দেশীয় অস্ত্রে পাকিস্তানকে জবাব দেওয়া হয়েছে। সব জঙ্গিঘাঁটি ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনা। মাওবাদী দমনেও সাফল্য সেনাবাহিনীর, মন কি বাত অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

