পাকিস্তান নিয়ে মন্তব্য! চাইলেন ক্ষমাও, ছবি নিয়ে বড় সিদ্ধান্তের ঘোষণা
11 months ago 1 min read
নিউজটাইম ওয়েবডেস্ক :
২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের নৃশংস কাণ্ডের ( Pahalgam Terror Attack ) নিন্দা করতে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন অভিনেতা বিজয় দেবরাকোন্ডা ( Actor Vijay Deverakonda )। এমনকি পাকিস্তান নিয়ে মন্তব্য করেও বিতর্কে জড়িয়ে পড়েন অর্জুন রেড্ডি খ্যাত অভিনেতা। আদিবাসীদের প্রসঙ্গ টেনে আনায় বিতর্কে জড়িয়েছিলেন তিনি।তারপর আদিবাসী সম্প্রদায়ের মানুষের কাছে ক্ষমাও চান তিনি। এবার ভারত-পাকিস্তানের পরিস্থিতি নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন। সোশ্যাল মিডিয়ায় ( Social Media Post ) তাঁর নেওয়া সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন।
বহু দিন ধরে বিজয়ের আসন্ন ছবি কিংডম ( Kingdom ) নিয়ে চলছে আলোচনা। ছবি মুক্তির তারিখ ছিল ৩০ মে। কিন্তু বর্তমান পরিস্থিতির কথা চিন্তা-ভাবনা করে ছবি মুক্তির তারিখ পিছিয়ে দিয়েছেন অভিনেতা। বিজয় দেবরাকোন্ডা ( Vijay Deverakonda ) তাঁর আসন্ন ছবি কিংডম-এর পরিচালক গৌতম তিন্নৌরির সঙ্গে একটি ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়ে লিখেছেন, আমার প্রিয় দর্শকদের বলতে চাই আমাদের ছবি কিংডম মুক্তির কথা ছিল আগামী ৩০ মে।
কিন্তু, সেই তারিখ পিছিয়ে গিয়ে করা হল ৪ জুলাই। তিনি আরও বলেন, আমরা চেষ্টা করেছিলাম পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী এই ছবি মুক্তির। কিন্তু, দেশের বর্তমার পরিস্থিতির প্রভাব পড়েছে আমাদের ছবির প্রচারে। তাই এই সিদ্ধান্ত।আবার আপনাদের সঙ্গে ৪ জুলাই প্রেক্ষাগৃহে দেখা হবে। পোস্টার শেষে জয় হিন্দ ( Jay Hind ) লেখেন বিজয়।