বিধাননগর উত্তর থানায় হাজিরা দিলেন ২ শিক্ষক

নিউজটাইম ওয়েবডেস্ক :

হাইকোর্টের নির্দেশে বৃহস্পতিবার বিধাননগর উত্তর থানায় হাজিরা দিলেন ২ চাকরিহারা শিক্ষক। এদিন সকাল ১০.২০ টা নাগাদ থানায় হাজিরা দিতে গেলেন ইন্দ্রজিৎ মন্ডল ও সুদীপ কোনার। গত ১৬ দিন ধরে চাকরি ফেরতের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়েছেন যোগ্য চাকরিহারা শিক্ষক – শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। বিকাশভবন চত্বরে অশান্তির জেরে তাঁদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়। চাকরিহারা শিক্ষকদের তলবও করে বিধাননগর উত্তর থানা। বুধবার কলকাতা হাইকোর্ট চাকরিহারা শিক্ষকদের নির্দেশ দিয়েছিলেন যে থানায় গিয়ে হাজিরা দেওয়ার। সেই মতো আজ সকাল বেলায় থানায় হাজিরা দিলেন তাঁরা। সূত্রের খবর, থানায় বেশ কিছুক্ষন সময় জিজ্ঞাসাবাদ করা হয় তাঁদের। আজ বিকেল ৪টায় ফের মামলার শুনানি।

থানায় হাজিরা দেওয়ার পর চাকরিহারা শিক্ষক বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে যারা বিকাশভবনে আন্দোলনের সময় ছিলেন না তাঁদের নামেও সমন পাঠানো হয়েছে, মামলা করা হয়েছে। আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আন্দোলন পরিচালিত করতে চাই। পুলিশের সঙ্গে সহযোগিতা করতে চাই, তাই আজ আসলাম, আগামিদিনে পুলিশ ডাকলে আবারও আমরা আসব।

উল্লেখ্য, শীর্ষ আদালতের নির্দেশে রাজ্যে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। নিজেরদের হকের চাকরি ফেরত চেয়ে লাগাতার আন্দোলন-বিক্ষোভ করেছেন তাঁরা। আন্দোলন করতে গিয়ে জুটেছে পুলিশের মারও। ২দিন আগেই আলোচনায় বসতে চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে মেইল করেছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। তাদের একটাই দাবি যে, তাঁরা আর দ্বিতীয়বার পরীক্ষায় বসবেন না। যোগ্য সম্মানের সঙ্গে তাঁদের চাকরি ফিরিয়ে দিতে হবে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube