পঞ্জাবের বায়ুসেনাঘাঁটিতে দাঁড়িয়ে স্যালুট মোদির! সন্ত্রাসবাদের বিরুদ্ধে চড়ালেন সুর
11 months ago 1 min read
নিউজটাইম ওয়েবডেস্ক :
পঞ্জাবের আদমপুরের বায়ুসেনা ঘাঁটিকে টার্গেট ( Air Force base in Adampur, Punjab targeted ) করে হামলার পরিকল্পনা করেছিল পাক সেনারা ( Pakistan Army )। কিন্তু, ভারতের বায়ুসেনার তৎপরতায় সেই হামলা আকাশসীমায় প্রতিহত করা গিয়েছে।আজ সেখানেই দাঁড়িয়ে থেকে পাকিস্তান এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ( Pradhanmantri Narendra Modi )। পাশাপাশি এদিন সেনা বাহিনীর সকল সদস্যদের স্যালুট ( salute ) জানালেন তিনি।
গতকালই জাতির উদ্দেশে বার্তা দেওয়ার সময় ভারতের সেনা জওয়ানদের কুর্নিশ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী ( PM Modi )। আজ সকালেই পঞ্জাবের আদমপুরের বায়ুসেনাঘাঁটিতে জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী।এদিকে মোদিকে কাছে পেয়ে ভারতীয় সেনাদের মনোবল অনেকটাই বেড়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। তারপরই সেখান থেকে পাকিস্তান ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুর চড়ালেন মোদী ( Modi )। মোদী বললেন, ভারতের দিকে তাকালে কী হতে পারে এর ভয়ানক পরিস্থিতি, এটা বুঝে গেছে পাকিস্তান। ভারতের দিকে তাকালে এর পরিনাম হবে বিনাশ। পঞ্জাবের এয়ারবেস থেকে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ( Prime Minister Narendra Modi )।
পাকিস্তানকে হুঙ্কার দিয়ে মোদী বলেন, আগামী দিনে ভারতের বিরুদ্ধে কোনও জঙ্গি হামলা হলে তা যুদ্ধ হিসেবেই গণ্য করা হবে। মঙ্গলবার পঞ্জাবের এয়ারবেস থেকে কার্যত পাকিস্তানকে তুলোধনা করলেন প্রধানমন্ত্রী মোদী ( Pradhanmantri Narendra Modi )। আরও বলেছেন, পাকিস্তানকে আমরা বুঝিয়ে দিয়েছি যে আমরা তাঁদের ঘরে ঢুকে মারতে পারি। প্রধানমন্ত্রীর কথায় ভারত যে এয়ারস্ট্রাইক ( Airstrike ) করবে তা ভাবতে পারেনি পাকিস্তান। তবে আগামী দিনে আবার যদি এমন হামলা হবে তবে তাঁর প্রত্যাঘাতও হবে। পাকিস্তানের সরকারকে নিশানা করে মোদী বললেন, পাক সন্ত্রাসবাদকে বাঁচানোর চেষ্টা করে, আগামী দিনে এরও সুযোগ পাবেনা।
প্রধানমন্ত্রীর বক্তব্য, পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছি ভারতের দিকে নজর দেওয়ার একটাই পরিণাম, সেটা হল বিনাশ। আমরা যে ঘরে ঢুকে মারতে পারি, ওদের সেই বার্তাই দিয়েছি। পাক সরকারকে নিশানা করে মোদী এও বলেন, ওরা সন্ত্রাসবাদীদের বাঁচানোর চেষ্টা করে। আগামী দিনে এই সুযোগও পাবে না। অপারেশন সিঁদুরে ( Operation Sindoor ) যেভাবে ঘরে ঢুকে জঙ্গিঘাঁটি ধ্বংস করা হয়েছে, আবার যদি হামলা হয় তাহলে সেভাবেই ঘরে ঢুকে মারা হবে জঙ্গিদের।