নিউজটাইম ওয়েবডেস্ক : বীরভূমে ডানা ছাটা হল অনুব্রত মন্ডলের ( Anubrata Mondal )। বিরাট রদবদল তৃণমূলের জেলা সভাপতি পদে। আর জেলা সভাপতি পদে রইলেন না অনুব্রত মন্ডল ( Anubrata Mondal ) ওরফে কেষ্ট। তিনি শুধু থাকছেন কোর কমিটির পদে। যদিও, জেলা সভাপতির পদ থেকে সরানোর কোনও নির্দেশ আসেনি, দাবি অনুব্রত মণ্ডলের। শুধু তাই নয়, বীরভূমে জেলাসভাপতি পদ-ই তুলে দেওয়া হল।
জেলার সার্বিক দায়িত্ব দেওয়া হল ন’জনের কোর কমিটিকে ( Core committee )। শুক্রবার দলের চেয়ার পার্সন ও জেলা সভাপতিদের নামের তালিকা প্রকাশ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ( Trinamool Congress ) । তালিকা প্রকাশ হতেই স্পষ্ট হল পুরো বিষয়। বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হল অনুব্রত মণ্ডলকে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের ( Mamata Banerjee ) তৈরি করে দেওয়া কোর কমিটিই দেখভাল করবে জেলায় দলের সংগঠন। তবে জেলায় শাসক দলের চেয়ারপার্সন পদটি অক্ষুণ্ণই রয়েছে, পদে রয়েছেন রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় ( Ashish Banerjee ) । পাশাপাশি উত্তর কলকাতার জেলা সভাপতি পদ থেকে সরানো হল সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। বাঁকুড়ায় তৃণমূল জেলা সভাপতির পদে রদবদল। সভাপতির পদ থেকে সরানো হল সাংসদ অরূপ চক্রবর্তীকে। অরূপ চক্রবর্তীর পরিবর্তে বাঁকুড়ায় তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি হলেন তারাশঙ্কর রায়। রদবদল হয়েছে তমলুক সাংগঠনিক জেলাতেও। মমতাবালা ঠাকুর হলেন বনগাঁ সাংগঠনিক জেলার চেয়ারম্যান। দার্জিলিং সমতলে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল পাপিয়া ঘোষকে। উত্তর দিনাজপুরের চেয়ারম্যান করা হল চোপড়ার বিধায়ক হামিদুর রহমানকে। মালদায় জেলার চেয়ারম্যান করা হল নিহত দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকারকে। মুর্শিদাবাদ-বহরমপুর জেলার চেয়ারম্যান পদে রবিউলকে সরিয়ে এলেন নিয়ামত শেখ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

