নিউজটাইম ওয়েবডেস্ক : নয়া ওয়াকফ সংশোধনী বিল ( Waqf Bill 2025 ) নিয়ে মুর্শিদাবাদে যে অশান্তি ছড়িয়েছিল মঙ্গলবার সেই হিংসার বিরুদ্ধে বড় বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ( Mamata Banerjee ) । প্রায় দু’সপ্তাহ পর মুর্শিদাবাদের এলাকা পরিদর্শনে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিন মঙ্গলবার সুতির প্রশাসনিক সভা মঞ্চ থেকে নাম নিয়ে বিজেপি ও নাম না করে বিরোধী দলগুলিকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী ( CM On West Bengal ) । সভামঞ্চ থেকে গেরুয়া শিবিরকে কড়া ভাষায় দুষলেন মমতা বন্দোপাধ্যায় ( Mamata Banerjee )। মুর্শিদাবাদের জাফরাবাদে ওয়াকফ বিল নিয়ে হিংসার ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩ জন। ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ( Mamata Banerjee )। সামশেরগঞ্জ, ধুলিয়ান, সুতি সহ মুর্শিদাবাদের ক্ষতিগ্রস্ত প্রায় ২৮০টি পরিবারের হাতে ১ লক্ষ ২০ হাজার টাকার চেক তুলে দেন তিনি।
সোমবার মুর্শিদাবাদ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ( Mamata Banerjee )। সোমবারেও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ( Amit Shah ) ‘ অ্যাক্টিং প্রধানমন্ত্রী’ বলে তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছেন মমতা বন্দোপাধ্যায় ( Mamata Banerjee )।সোমবারের পরেও মঙ্গলবার সুতির সভামঞ্চ থেকে বিজেপিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এদিন প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী ১৯৯২ সালের বাবরি মসজিদ ধ্বংসের কথা মনে করিয়ে বলেন, বাবরি মসজিদের সময় বাংলা জুড়ে দাঙ্গা হলেও মুর্শিদাবাদে কিন্তূ হয়নি। কারণ, এখানকার মানুষ সেটা করতে দেয়নি। আমি মা-বোনেদের অনুরোধ করব আপনারা দয়া করে দাঙ্গা হতে দেবেন না। বিজেপি বা মৌলবাদী অথবা কোনও ধর্মীয় সংগঠন গুলির কথা শুনে হিন্দু-মুসলিমদের আলাদা করে দেবেন না।আর যদি আপনারা তা করেন তবে আমার গলাটা আমার হৃদয় থেকে বাদ দিয়ে করুন। আমি খুশি হব। এর পাশাপাশি, গত ৩রা এপ্রিল ভূস্বর্গের বুকে নারকীয় হত্যাকাণ্ডের পরই উধমপুরের জঙ্গিদের ( Pahalgam Terrorist Attack ) বিরুদ্ধে সংঘর্ষে নিহত হন বাংলার সেনা জওয়ান ঝন্টু আলি শেখ। নিহত জওয়ান নদিয়া জেলার তেহট্টের পাথরঘাটা অঞ্চলের বাসিন্দা ৬ প্যারা এসএফ-এ কর্মরত ছিলেন। সেই পরিবারের পাশেও এসে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ( Mamata Banerjee ) । সভামঞ্চ থেকে শহীদ জওয়ান ঝন্টু আলি শেখের ( Jhantu Ali Sekh ) পরিবারের পাশে দাঁড়ালেন। সর্বসমক্ষে নিহতের পরিবারের হাতে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য দিলেন মমতা বন্দোপাধ্যায়। পাশাপাশি নিহতের স্ত্রীয়ের জন্য সরকারি চাকরির ঘোষণা করলেন তিনি। নিহত জওয়ান নদিয়া জেলার তেহট্টের পাথরঘাটা অঞ্চলের বাসিন্দা ৬ প্যারা এসএফ-এ কর্মরত ছিলেন। এবার সেই পরিবারের পাশে এসে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ( Mamata Banerjee ) । কৃষ্ণনগর পুলিশ জেলায় হোম গার্ডের চাকরির ব্যবস্থা করে দিলেন নিহতের স্ত্রী শাহনাজ পারভিনকে এবং তাঁর ছেলে-মেয়েদের পড়াশোনার দায়িত্বও যে রাজ্য সরকার নেবে, এই ঘোষণাও করলেন মমতা বন্দোপাধ্যায়। আরও আশ্বাস দিলেন পরবর্তীতে পরিবারের পাশে থাকার।- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

