শনিবার থেকে শুরু আইপিএল, মুখোমুখি কেকেআর ও আরসিবি

নিউজটাইম ওয়েবডেস্ক :

এক সপ্তাহ স্থগিত থাকার পর নতুন সূচি অনুযায়ী শনিবার থেকে ফের শুরু হচ্ছে আইপিএল ( Indian Premiure League ) । দ্বিতীয় দফায় প্রথম দিনে চিন্নাস্বামীতে ( Chinnaswamy ) কেকেআর ( Kolkata Knight Riders ) মুখোমুখি হচ্ছে আরসিবির ( Royal Challengers Bengaluru )

এই ম্যাচ নাইটদের কাছে কার্যত নক-আউট ম্যাচ। এমনিতেই রাহানের ব্রিগেডের প্লে-অফে ( Brigade play-off ) যাওয়া নির্ভর করছে যদি ও কিন্তু ওপর। তাকিয়ে থাকতে হচ্ছে অন্য দলগুলির দিকে। আশা জিইয়ে রাখতে আরসিবিকে হারাতেই হবে শাহরুখের দলের ( Shahrukh khan team’s )। এবারের আইপিএলে প্রথম ম্যাচে ইডেনে ( Eden ) আরসিবির কাছে হারতে হয়েছে কলকাতার দলটিকে।

একেই ঘরের মাঠে দর্শকদের সমর্থন আরসিবির কাছে বাড়তি সুবিধা। তার উপর প্রথম পর্বের ম্যাচে জয়, বাড়তি অক্সিজেন যোগাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরুকে ( Royal Challengers Bengaluru ) । তবে, পরিসংখ্যান দিক থেকে এগিয়ে নাইটরা। আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত দুই দল মোট ৩৫ বার পরস্পরের মুখোমুখি হয়েছে। এর মধ্যে কেকেআর জিতেছে ২০ বার। নাইটরা কি পারবে জিতে প্লে-অফার আশা জিইয়ে রাখতে? সেদিকে তাকিয়ে সমর্থকরা।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube