সান্তোসে নেইমারের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা

নিউজটাইম ওয়েবডেস্ক :

ব্রাজিলিয়ান তারকা নেইমারের সান্তোসে থাকা-না থাকা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। নেইমারের বাবা ও ম্যানেজার নেইমার সিনিয়র জানিয়েছেন, তার ছেলের বর্তমান চুক্তি ৩০ জুন শেষ হবে এবং তার আগ পর্যন্ত কোনো সিদ্ধান্ত হবে না।

সম্প্রতি ব্রাগাঞ্জা পলিস্তায় সান্তোস বনাম লিপজিগের এক প্রীতি ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি নেইমারের চুক্তি, ভবিষ্যৎ এবং ক্লাবের বাস্তবতা নিয়ে খোলাখুলি কথা বলেন।সান্তোসে পাঁচ মাসের সংক্ষিপ্ত মেয়াদে চুক্তি করে ফিরে আসা প্রসঙ্গে নেইমার সিনিয়র বলেন, “আমরা ঝুঁকি নিয়ে এসেছি। চাইলে তিন বছরের চুক্তি আদায় করা যেত। কিন্তু আমরা এসেছি ক্লাবকে সাহায্য করতে, বোঝা বাড়াতে নয়। ”

তিনি দাবি করেন, নেইমারের উপস্থিতি ক্লাবের জন্য আয় ও স্পন্সরশিপ এনেছে, বাড়ায়নি ব্যয়। “কেউ যদি বলে নেইমার সান্তোসের আর্থিক ক্ষতি করেছে, সেটা ভুল,”— বলেন তিনি। তবে নেইমারকে ধরে রাখার বিষয়ে ক্লাবের অবস্থান স্পষ্ট নয় বলে জানালেন নেইমার সিনিয়র। “সান্তোস কি নেইমারকে রাখার মতো অবস্থায় আছে? ক্লাব কি চায় তাকে রাখতে? সিদ্ধান্তটা ক্লাবের। ”

নেইমারের সাম্প্রতিক ইনজুরি প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার কারণে কিছুটা মাংসপেশির সমস্যা দেখা দিচ্ছে, যা স্বাভাবিক। বর্তমানে নেইমার সান্তোসের হয়ে মাঠে ফিরেছেন এবং জুনের মাঝামাঝি পর্যন্ত আরও দুটি ম্যাচ খেলার কথা রয়েছে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত হবে তার ভবিষ্যৎ নিয়ে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube