চাকরিহারাদের বিক্ষোভে উত্তেজনা! পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে বলপ্রয়োগ: এডিজি দক্ষিণবঙ্গ

নিউজটাইম ওয়েবডেস্ক :

বৃহস্পতিবার থেকে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে বিকাশভবন ( Bikashbhavan ) চত্বরজুড়ে। হকের চাকরি ফিরে পাওয়ার দাবিতে চলছে আন্দোলন-বিক্ষোভ। কিন্তু বৃহস্পতিবার রাতে পাল্টে যায় পুরো চিত্র। বিকাশভবনের সামনে চাকরিহারাদের লাঠিচার্জ ( Baton charge against unemployed people ) করে পুলিশ। পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে। ঘটনায় ব্যাপক উত্তেজনা বিকাশভবনের ( Bikashbhavan ) সামনে। অভিযোগ, রাত বাড়লেই আচমকা পুলিশের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয় বিকাশভবনের সামনে।

বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ আন্দোলনকারীদের সরিয়ে দিতে বলপ্রয়োগ করে পুলিশ। রাস্তার ওপর শুয়ে পড়েন অনেক শিক্ষক ( Teacher ) । কিন্তু, তাঁদের কেও টেনে হিঁচড়ে বের করে দেওয়া হয়। পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত হয়ে পড়েন অনেক চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। অভিযোগ, কারোও মাথা ফেটেছে, কারোও পায়ে গুরুতর আঘাত লেগেছে। বিকাশভবনের কর্মীদের বাইরে বার কোর্টে লাঠিচার্জে করে পুলিশ। বিকাশভবনের কর্মীদের বাইরে বার কোর্টে লাঠিচার্জে করে পুলিশ।


চাকরিহারাদের দাবি, আমরা পরীক্ষায় আর বসবো না। আমাদের হকের চাকরি ফিরিয়ে দিতে হবে। মুখ্যমন্ত্রী ( CM Mamata banerjee ) যতক্ষণ না পর্যন্ত এসে আমাদের আস্বস্ত করছেন ততক্ষন পর্যন্ত চলবে এই অবস্থান-বিক্ষোভ। আরোও দাবি তাঁদের, শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। পুলিশ এসে লাঠিচার্জ করতে শুরু করে। এ প্রসঙ্গে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার ( ADG South Bengal Supratim Sarkar ) বলেন, সাত ঘন্টা ধৈর্য্য ধরে রেখেছিল পুলিশ।

এরপর তারা বাধ্য হয়েই বলপ্রয়োগ করেন। তাঁর দাবি, চাকরিহারা আন্দোলনকারীরা বিকাশভবনের কর্মীদের আটকালে পরিস্থিতি পুরো পাল্টে যায়। বিকেল পর্যন্ত পুলিশ সংযত ছিল। বিক্ষোভকারীদের বার করার সময় পুলিশের ওপর চড়াও হন চাকরিহারারা। এর আগেও চাকরিহারারা টানা ১০ দিন আন্দোলন করেছেন তখন পুলিশ-প্রশাসন তাঁদের সাহায্য করেছে। কিন্তু, গতকাল পাল্টে যায় পুরো পরিস্থিতি।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube