নিউজটাইম ওয়েবডেস্ক : অবশেষে সুস্থ হয়ে নিজের ঘরে ফিরলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ( C.V. Anand Bose ) । ২৩ দিন ধরে চিকিৎসা করানোর পর চিকিৎসকরা জানিয়েছেন আপাতত রাজ্যপালের অবস্থা স্থিতিশীল। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসায় সাড়া দিয়েছেন তিনি। তাই হাসপাতাল থেকে ছুটি দেওয়া হল তাঁকে ( Discharged from Hospital ) । যদিও আগামী কয়েক দিন তাঁকে পর্যবেক্ষণে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। রাজভবনে ( Rajbhavan ) ফিরলেন রাজ্যপাল।
তবে চিকিৎসকদের তরফে বলা হয়েছে যে কিছুদিন কোনো রকম সফর করতে পারবেন না তিনি। এখন পুরোপুরি বিশ্রামে থাকতে হবে। মুর্শিদাবাদে নয়া ওয়াকফ বিল ( Waqf bill ) নিয়ে যে হিংসা ছড়িয়েছিল সেখানে এলাকা পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ( C.V. Anand Bose )। জেলা সফর থেকে ফিরে এসেই অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রাথমিকভাবে জানা যায়, রাজ্যপাল বোসের হার্টে ব্লকেজ ( Heart blockage ) ধরা পড়েছে। তবে পরে রাজভবনের তরফে বিবৃতি দিয়ে জানান হয় যে, রাজ্যপালের হার্টে কোনও সমস্যা নেই, সমস্যা হয়েছে কাঁধে। সেই কারণে চিকিৎসার জন্য তাঁকে প্রথমে কম্যান্ড হাসপাতালে এবং পরবর্তীতে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। অবশেষে বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন রাজ্যপাল বোস ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

