উত্তরবঙ্গে পদ্ম শিবিরে ভাঙ্গন! বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ জন বার্লার
11 months ago 1 min read
নিউজটাইম ওয়েবডেস্ক :
জল্পনাই হল সত্যি! উত্তরবঙ্গে গেরুয়া শিবিরে বড় ভাঙন। বৃহস্পতিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা ( Jon barla ) । ২০২৬-বিধানসভা নির্বাচনের আগে বড় ধাক্কা পদ্ম শিবিরে। এদিন মন্ত্রী অরূপ বিশ্বাস ( Arup Biswas ) ও তৃণমূলের রাজ্য সম্পাদক সুব্রত বক্সীর ( Subrata Bakshi ) উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ঘাসফুল শিবিরে যোগ দিলেন জন বার্লা।
বৃহস্পতিবার জন বার্লাকে পাশে বসিয়ে তৃণমূলের রাজ্য সম্পাদক সুব্রত বক্সী বললেন, রাজ্য বিজেপিতে হতাশ হয়ে পড়েছিলেন জন বার্লা। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ( CM Mamata Banerjee ) কর্মকান্ডে অনুপ্রাণিত হয়ে তৃণমূলের যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন বলে জানিয়েছেন তিনি। এদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়ও তাঁর আবেদন অনুমোদন করেছেন। তিনি আরও জানিয়েছেন, জন বার্লার যোগদানে চা বাগান সংগঠন আরও শক্তিশালী হবে। রাজ্যস্তর এবং চা বাগান দুই ক্ষেত্রেই জন বার্লা কাজ করবেন।
এদিন তৃণমূলে যোগদান করার জন বার্লা মুখ্যমন্ত্রী মমতা বন্দপাধ্যায়ের ( CM Mamata Banerjee ) প্রশংসা করলেন। এর পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ( Suvendu Adhikari ) বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন। প্রসঙ্গত, কয়েকমাস আগে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লাকে। আর এবার সমস্ত জল্পনা উড়িয়ে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন তৃণমূলে।