ফের হকের চাকরির দাবিতে পথে চাকরিহারারা! বিকাশভবন চত্বরে ধুন্দুমার

নিউজটাইম ওয়েবডেস্ক :

সপ্তাহের তৃতীয় দিনে ফের হকের চাকরি চেয়ে পথে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা ( Unemployed teachers ) । বুধবার সকাল থেকে বিকাশভবনের ( Development ) সামনে চলছে বিক্ষোভ। কেটে গিয়েছে অনেক দিন তবুও আন্দোলনে অনড় চাকরিহারারা। প্রচন্ড গরমে তীব্র দাবদাহকে উপেক্ষা করে বিকাশভবনের সামনে চলছে চাকরিহারাদের আন্দোলন।

বিকাশভবনের সামনে পুলিশ ও চাকরিহারাদের সঙ্গে তুমুল ধস্তাধস্তি ( Heavy fighting )। তুলকালাম পরিস্থিতি বিকাশভবন চত্বর জুড়ে। বিকাশভবনের মেন গেট ভেঙে ভেতরে ঢুকে বিক্ষোভ চাকরিহারাদের। বিকাশভবনের লোহার ব্যারিকেড ভাঙচুর উত্তেজিত শিক্ষক-শিক্ষিকাদের। ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন প্রায় ৩ জন শিক্ষক -শিক্ষিকা।

অবস্থানের মধ্যে ২৪ ঘন্টা বিকাশভবন অবরুদ্ধ করার ডাক দিল ২০১৬-এর যোগ্য শিক্ষক – শিক্ষিকা। অধিকার মঞ্চের পক্ষ থেকে বিকাশভবনের সামনে ও পেছনের গেটে রাস্তায় বসে বিক্ষোভ চালাচ্ছেন ২০১৬-এর যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের চাকরিহারা শিক্ষকেরা।তাদের একটাই দাবি, উপযুক্ত সম্মানের সঙ্গে কাজে ফিরিয়ে দিতে হবে তাঁদের।

এরপর চেয়ারম্যান সব্যসাচী দত্ত ( Chairman Sabyasachi Dutta ) ঘটনাস্থলে এলে, তাঁকে ঘিরে চোর চোর স্লোগান তুলে বিক্ষোভ দেখান চারিহারারা। শিক্ষক-শিক্ষিকারা রীতিমত ঘিরে ধরে রাখে তাঁকে । সব্যসাচী দত্তকে ( Sabyasachi Dutta ) ঘিরে টানা হিঁচড়া চলতে থাকে ঘটনাস্থলে। তারপর চেয়ারম্যানের অনুগামীরা ঘটনাস্থলে পৌঁছে যান। তখন পরিস্থিতি আরও চরমে ওঠে। সব্যসাচীর অনুগামীরা এসে পাল্টা মারধর করে চাকরিহারাদের। হেলমেট দিয়ে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় চাকরিহারাদের। আরও উত্তেজনা ছড়ায় ঘটনাস্থলে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube