নিউজটাইম ওয়েবডেস্ক :
পূর্ণম কুমার সাউয়ের পর এবার দেশে ফিরলেন উকিল বর্মন ( Ukil Barman returns home )। বাংলাদেশে জেলবন্দি কৃষক চন্দ্রকান্ত বর্মন ওরফে উকিল বর্মনকে ভারতে ফেরাল বাংলাদেশ ( Bangladesh )। বুধবার রাতে শীতলকুচি থানায় এলেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ( Pradhanmantri Narendra Modi ) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ( Home Minister Amit Shah ) ধন্যবাদ জানিয়ে উকিল বর্মনের দেশে ফেরার কথা সমাজমাধ্যমে ঘোষণা ( Social Media Post ) করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari )।
১৬ এপ্রিল উকিল বর্মন কাঁটাতারের ওপারে জমিতে কাজ করছিল সেই সময় ওই কৃষককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে বাংলাদেশের দুষ্কৃতীদের ( Bangladeshi criminals ) বিরুদ্ধে। এরপর থেকে বাংলাদেশ পুলিশের হাতে বন্দি ছিলেন ভারতীয় এই কৃষক। জানা গিয়েছে, কাঁটাতারের ওপার থেকে তুলে নিয়ে যাওয়া কৃষককে উদ্ধার করেছে বিজিবি ( BGB )। স্বাভাবিকভাবেই উকিল বর্মনকে তুলে নিয়ে যাওয়ায় তাঁর স্ত্রী শোভা বর্মন-সহ গোটা পরিবার কান্নায় ভেঙে পড়ে। সংসারে চন্দ্রকান্তর রোজগারই ছিল একমাত্র ভাত জোগানোর পথ। তাঁকে আটক করায় রীতিমতো ভেঙে পরে বর্মন পরিবার ( Barman Family )।
এবিষয়ে উত্তরবঙ্গের আইজি আস্বস্ত করেছিলেন যে, উকিল বর্মনকে ফিরিয়ে আনার সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ ও বিজিবি ( Police and BGB )। শেষমেশ উকিল বর্মনের ঘরে ফেরায় খুশির হাওয়া পরিবার ও দেশজুড়ে। বুধবার সকাল ১০.৩০ টা নাগাদ ওয়াঘা-আটারি সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন রিষড়ার বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ ( Purnam Kumar Shaw )। এরপর বুধবার রাতে দেশে ফিরলেন ভারতের আরও ১ নাগরিক।