চাকরিহারা গ্রুপ সি ও ডি কর্মীদের আর্থিক সহায়তা করবে রাজ্য, কিন্তু কতদিন?
11 months ago 1 min read
নিউজটাইম ওয়েবডেস্ক :
৩ এপ্রিল সুপ্রিম কোর্টের এক কলমের আঁচড়ে চাকরি হারিয়েছেন রাজ্যের প্রায় ২৬ হাজার জন শিক্ষক – শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা ( Nearly 26,000 teachers and education workers in the state have lost their jobs ) । এরপর আদালত সিদ্ধান্ত নেয় যে, যাঁরা অযোগ্য বলে প্রমাণিত নন, তারা ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরিতে বহাল থাকবে। অর্থাৎ আদালতের এই নির্দেশ শিক্ষকদের ক্ষেত্রে প্রযোজ্য শিক্ষাকর্মীদের ( Educator ) ক্ষেত্রে নয়। এমত অবস্থায় শিক্ষাকর্মীদের কথা ভেবে রাজ্য সরকার ( State Govt.) আগেই ঘোষণা করেছিল যে গ্রুপ সি ও ডি শিক্ষাকর্মীদের ভাতা পাওয়ার কথা। সেই ঘোষণায় সিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা ( State Cabinet ) ।
চাকরি হারা গ্রুপ সি ও গ্রুপ ডি শিক্ষাকর্মীদের ( Group C and Group D education workers lose their jobs ) আর্থিক সহায়তা করার সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ( Mamata Banerjee ) । আদালতে যত দিন মামলা চলবে, তত দিন পর্যন্ত এই চাকরি হারা শিক্ষকদের সংসার চালানোর জন্য আর্থিক সহায়তা করবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বলেছেন, ১ লা এপ্রিল থেকে তারা পাবেন ওই টাকা। গ্রুপ সি কর্মীরা পাবেন মাসে ২৫,০০০ টাকা এবং গ্রুপ ডি কর্মীরা পাবেন মাসে ২০,০০০ টাকা।
মমতা স্পষ্ট করে বলেন, এই বিষয়টি নিয়ে যেন পিআইএল ( PIL )অর্থাৎ জনস্বার্থ মামলা না হয়, সে ব্যাপারে সজাগ রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বলেছেন, চাকরি দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোঁসাই! শ্রম দফতরের অধীন যে প্রকল্প রাজ্য সরকার নিয়েছে, তার পোশাকি নাম ওয়েস্টবেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম। এই প্রকল্পের মাধ্যমেই চাকরিহারা গ্রুপ সি ও ডি কর্মীদের অনুদান দেবে রাজ্য সরকার ( State Govt.)।