রিঙ্কুর ছেলের কাকতালীয় মৃত্যু প্রসঙ্গে মুখ খুললেন দোলন রায়
11 months ago 1 min read
নিউজটাইম ওয়েবডেস্ক :
বিয়ের ১মাস যেতে না যেতেই সন্তানহারা হলেন রিঙ্কু মজুমদার ( Rinku Majumder )। সৃঞ্জয়ের এই অস্বাভাবিক মৃত্যুর জন্য অনেক তির্যক কটাক্ষ ( Slanted sarcasm ) ধেয়ে এসেছে রিঙ্কু মজুমদারের দিকে। সমাজমাধ্যমে অনেকে বলছেন মায়ের বিয়ে মেনে নিতে পারেনি বলেই এমন পরিণতি প্রীতমের। তবে ময়নাতদন্তের রিপোর্টে কোনো আত্মহত্যার উল্লেখ নেই। তা সত্ত্বেও নেটিজেনদের কটাক্ষের কেন্দ্রে দিলীপের স্ত্রী রিঙ্কু মজুমদার ( Dilip ghosh’s Wife )।
রিঙ্কুর ছেলের মৃত্যু প্রসঙ্গে এবার মুখ খুললেন অভিনেত্রী দোলন রায় ( Dolon ray )। সৃঞ্জয়ের এই মৃত্যু কাকতালীয় বলে মনে করছেন তিনি। এমনই এক কাকতালীয় ঘটনার জেরে সমাজমাধ্যমে কটাক্ষের শিকার হতে হয়েছিল দোলন রায়কে। দীর্ঘ ২২ বছর একসঙ্গে বসবাস করার পর ২০২০ সালে ১৬ জানুয়ারি বিয়ে করেছিলেন দীপঙ্কর ও দোলন। বিয়ের পরের দিনই অসুস্থ হয়ে পড়েন দীপঙ্কর। হাসপাতালে ভর্তি হন। এর জন্য অনেক তির্যক মন্তব্যে বিদ্ধ হতে হয়েছিল তাঁকে। সেই একই পরিস্থিতির মধ্যে রয়েছেন রিঙ্কু মজুমদার ( Rinku mojumder )।
দোলন রায় বলেছেন, বিয়ের ২৫ দিন পরই বিষয়টি স্পর্শকাতর হয়ে গিয়েছে। তাঁর ওপর উনি মহিলা। মা দ্বিতীয় বার বিয়ে করে চলে গিয়েছেন, তাই সকলের মনে হচ্ছে যে মায়ের জন্যই ছেলের এমন পরিণতি। মায়ের জন্য না খেতে পেয়ে মারা গেলেন প্রীতম। কিন্তু, এভাবে বলাটা ঠিক নয়। প্রীতমের মৃত্যু অস্বাভাবিক। অভিনেত্রী বলেছেন, রিঙ্কু মজুমদার বিয়ে না করলেও এমন ঘটতে পারতো। আজ উনি বিয়ে করেছেন জন্য ওনাকে শুনতে হচ্ছে এসব। সমাজমাধ্যমে খারাপ দিকের সঙ্গে কিছু ভাল দিকও আছে। কিন্তু, এখন বেশিরভাগ খারাপ দিকটাই ব্যবহার করা হয়।
দোলন বলেছেন, এখন বাবা-মায়েদের খারাপ লাগা, ভালো লাগা কোনো কিছুই গুরুত্ব দিতে চায় না ছেলে-মেয়েরা। এদিকে ছেলেরা বিয়ে করে মা-বাবাকে একা ফেলে চলে গেলে কেউ কোনো কথা বলে না। তখন কোনো প্রতিবাদ দেখি না।