বিয়ের ২৫ দিনের মাথায় রিঙ্কু পুত্রের রহস্য মৃত্যু! নেপথ্যে কী কারণ?

নিউজটাইম ওয়েবডেস্ক :

বিজেপির দিলীপ ঘোষের ( Dilip Ghosh ) স্ত্রী রিঙ্কু মজুমদারের ( Rinku Majumder ) প্রথম পক্ষের ছেলে সৃঞ্জয় দাশগুপ্তর রহস্য মৃত্যু। আজ মঙ্গলবার অসুস্থ অবস্থায় সৃঞ্জয় দাশগুপ্তকে ( Srinjay Dasgupta ) চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল সেবা হাসপাতালে। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাকে ঘিরে পরতে পরতে বাড়ছে রহস্য। মৃত্যুর আসল কারণ নিয়ে ধোঁয়াশা। কিভাবে হল মৃত্যু? কোনো কিছুই স্পষ্ট নয়।

মৃত সঞ্জয় দাশগুপ্ত ( Srinjay Dasgupta ) পেশায় আইটি কর্মী।সল্টলেকের একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করতেন সৃঞ্জয় ওরফে প্রীতম। আজই আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ( RG Kar Medical College and Hospital ) সৃঞ্জয়ের দেহের ময়নাতদন্তহবে বলে জানা যাচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে মৃত্যুর আসল কারণ।তার আগে মৃত্যুর কারণ নিয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু বলতে চাননি তদন্তকারীরা।

গত ১৮ এপ্রিল বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে বিয়ে হয় রিঙ্কু মজুমদারের । বিয়ের দিন শহরে ছিলেন না প্রীতম। ঘুরতে গিয়েছিলেন তিন বন্ধুদের সঙ্গে। ঘুরতে গিয়েও মায়ের দ্বিতীয় বিয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। বলেছিলেন, কলকাতায় ফিরে দেখা করবেন মায়ের সঙ্গে। দু’জনকে উপহারও দেবেন। এরই মধ্যে মায়ের বিয়ের ১মাস কাটতে না কাটতেই অস্বাভাবিক মৃত্যু হল প্রীতমের ( Pritam’s unnatural death )

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube