নিউজটাইম ওয়েবডেস্ক : দেশের সংকটের দিনে এবার বাংলার সন্তানকে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সোমবার নবান্নের সাংবাদিক সম্মেলনে এক বড়সড় ঘোষনা করলেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি জানান, গ্লোবাল অ্যাডভাইজরি বোর্ডের প্রধান পরামর্শদাতা হিসেবে ডক্টর অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে নির্বাচন করেছেন তিনি। এবিষয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদের সঙ্গে তিনি নিজেই কথা বলবেন বলেও জানান।
করোনার জেরে চিন্তায় গোটা দেশ। পরিস্থিতি মোকাবিলায় সরকারের তরফে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। করোনার থাবা থেকে রেহায় পায়নি বাংলাও। তবে রাজ্যে করোনার পরিস্থিতি বিষয়ে যাবতীয় তথ্য প্রদানের জন্য প্রতিদিন নবান্নে সাংবাদিক সম্মেলন করছেন প্রধানমন্ত্রী। করোনা মোকাবিলায় রাজ্যের পদক্ষেপ থেকে শুরু করে এই মারণ ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা কত। এইসমস্ত বিষয়ে ওই সম্মেলনে তথ্য প্রদান করেন মুখ্যমন্ত্রী। প্রতিদিনের মতো আজও এই সাংবাদিক সম্মেলনে এক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মমতা। তিনি জানান, করোনা মোকাবিলায় রাজ্য সরকার একটি গ্লোবাল অ্যাডভাইজরি বোর্ড তৈরি করছে। অ্যাডভাইজরি বোর্ড ফর কোভিড রেসপন্স পলিসি নামে এই বোর্ডের অন্যতম প্রধান সদস্য হিসাবে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করেছি। তিনি নিজেই ফোনে অভিজিৎবাবুর সাথে কথা বলবেন বলে জানিয়েছেন। নোবেলজয়ী অর্থনীতিবিদ ছাড়াও এই বোর্ডের সদস্য হিসাবে WHO’র প্রাক্তন আঞ্চলিক অধিকর্তা স্বরূপ সরকার সহ বিশিষ্ট চিকিৎসক অভিজিৎ চৌধুরি, সুকুমার সরকারের নামও নির্বাচন করেছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, রাজ্যে করোনা মোকাবিলায় প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্য়ায়। কী করলে এই মারণ ভাইরাসের সংক্রমণ ঠেকানো সম্ভব হবে তা নিয়েই সর্বদা আলাপ-আলোচনা সারছেন তিনি। লকডাউনে দিন আনা দিন খাওয়া মানুষগুলোর হাতেও তুলে দিচ্ছেন খাবার। এবার রাজ্যবাসীর কথা চিন্তা করেই নোবেলজয়ী বঙ্গসন্তানকে পাশে চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

