নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মর্মে ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউন চলার কথা সারা দেশে। কিন্তু দিনের পর দিন যেভাবে দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে, তাতে লকডাউনের মেয়াদ বাড়েনো হবে কীনা সেবিষয়েই তৈরি হয়েছে জল্পনা। তবে দেশের পরিস্থিতির কথা চিন্তা করে লকডাউনের মেয়াদ বৃদ্ধির পক্ষে মত প্রকাশ করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।
১৪ এপ্রিল শেষ হওয়ার কথা ছিল লকডাউন। কিন্তু এবার সেই মেয়াদ বাড়িয়ে ৩ জুন পর্যন্ত করার আবেদন জানালেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। বিসিজি-র একটি রিপোর্টে অনুযায়ী, পরিস্থিতির কথা মাথায় রেখে আগামী ৩ জুন পর্যন্ত লকডাউন বাড়ালে তা দেশের জন্য অনেকখানি ইতিবাচক প্রভাব ফেলতে পারে। আর সেই রিপোর্টের অনুযায়ী প্রধানমন্ত্রীর কাছে লকডাউনের মেয়াদ বাড়ানোর আর্জি জানালেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী।
সোমবার একটি সাংবাদিক বৈঠকে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও বলেন, ‘ভবিষ্যতে আমরা অর্থনীতিকে চাঙ্গা করতে পারব। কিন্তু জীবন চলে গেলে তা ফিরিয়ে দিতে পারব না। সম্পূর্ণ লকডাউন ছাড়া এই পরিস্থিতির মোকাবিলা করা সম্ভব নয়।’
এদিন মুখ্যমন্ত্রীর দফতর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর ডাকা লকডাউন ১৪ এপ্রিলের শেষ হওয়ার পর আরও দু’সপ্তাহ লকডাউনের মেয়াদ বৃদ্ধি করা হোক। এরপরেই বিসিজি-এর রিপোর্ট অনুযায়ী লকডাউনের মেয়াদ ৩ জুন পর্যন্ত বপাড়ানোর কথা বলেছেন মুখ্যমন্ত্রী। যদিও তেলেঙ্গানা রাজ্যে লকডাউন বৃদ্ধি করা হবে কীনা তা নিয়ে কোন সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি বলেই জানা গিয়েছে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

