ভারতের চাপে পূর্ণমকে ঘরে ফেরাল পাকিস্তান! খুশি পরিবারের সদস্যরা

নিউজটাইম ওয়েবডেস্ক :

অবশেষে ২২ দিনের মাথায় দেশে ফিরলেন রিষড়ার বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ ( BSF jawan Purnam Kumar Sau )। আজ সকাল বেলা ওয়াঘা-আটারি সীমান্ত দিয়ে দেশে ফিরলেন পূর্ণম। ২২ দিন ধরে পাক কব্জায় ছিলেন রিষড়ার বিএসএফ জওয়ান ( BSF jawan ) । বুধবার দেশে ফিরলেন তিনি। পূর্ণমের দেশে ফেরায় খুশি তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী সাউ ( Rajni Sau ) ও পরিবারের সদস্যরা। দেশে ফিরে আপাতত তাঁকে রাখা হয়েছে পঞ্জাবে ( Punjab )। সেখানে তাঁকে মিষ্টি মুখ করানো হয়।

এদিকে ২২ দিন পর চিন্তা-উৎকণ্ঠা-আশঙ্কার কালোমেঘ সরে গিয়েছে পূর্ণমের স্ত্রী রজনী সাউয়ের জীবন থেকে। পূর্ণমের দেশে ফেরার খবর শোনা মাত্রই রজনীর চোখে ছিল খুশির কান্না। নিউজ টাইম বাংলার মুখোমুখি হয়ে রজনী সাউ জানিয়েছেন, আমি খুব খুশি যে ও দেশে ফিরেছে। হাসতে হাসতে রজনী আরও বলেন, আমি মনে করছি যে স্টেশনে আসতে আসতে ওর ৪ ঘন্টা লেগে যাবে, সেই সময় টুকু অপেক্ষা করতে পারছি না। আরও জানান, পূর্ণমের দেশে ফেরার পর মুখ্যমন্ত্রী ( CM mamata banerjee ) ফোন করেছিলেন তাঁকে। মমতা বন্দোপাধ্যায় অত্যন্ত খুশি পূর্ণমের দেশে ফেরায়। মুখ্যমন্ত্রী বলেছেন চিন্তা না করতে।

উল্লেখ্য, ২৩ এপ্রিল পঞ্জাবের পঠানকোটের ফিরোজ়পুরে ২৪ নম্বর ব্যাটেলিয়নের কনস্টেবল পদে কর্মরত অবস্থায় থাকাকালীন অসুস্থ বোধ করে সে। তারপর একটি গাছের নীচে আশ্রয় নেয় বিশ্রামের জন্য।নিজের অজান্তে পাকিস্তানের সীমারেখা লঙ্ঘন করে পূর্ণম। তারপর থেকেই পাক রেঞ্জার্স-এর হাতে বন্দি ছিলেন রিষড়ার বিএসএফ জওয়ান। পূর্ণমকে ঘরে ফেরাতে গত ২২ দিন ধরে অনেক চেষ্টা চালিয়ে গেছেন পূর্ণমের স্ত্রী রজনী সাউ। আর অবশেষে পূর্ণমের ঘরে ফেরায় খুশি সকলেই।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube