অপারেশন সিঁদুর প্রচারে তিরঙ্গা যাত্রা বিজেপির! রাজ্যজুড়ে ১০ দিনের কর্মসূচি
11 months ago 1 min read
নিউজটাইম ওয়েবডেস্ক :
সোমবার দেশবাসীর উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ( Pradhanmantri Narendra Modi ) তাঁর ভাষণে স্পষ্ট করে দিয়েছেন যে, ভারত সন্ত্রাসবাদে জিরো টলারেন্স ( Zero tolerance for terrorism )। পাকিস্তানের অনুরোধে সংঘর্ষ বিরতিতে সম্মত হলেও ভারত জঙ্গি হামলার জবাব এভাবেই দেবে , একথা স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ( PM Narendra Modi ) নিজেই।
৪দিন চলা অপারেশন সিঁদুর ( Operation Sindoor ) আপাতত স্থগিত হলেও, ভারত সন্ত্রাসবাদে মাথা নোয়াবে না। এরপর যদি ভারতের ওপর আর কোনো হামলা হয়, ভারত চুপ করে বসে থাকবে না। অপারেশন সিঁদুরের যে সাফল্য সেনার, তাঁর প্রচারে রাজ্যজুড়ে তিরঙ্গা যাত্রা ( Tiranga Yatra ) শুরু করবে বিজেপি নেতৃত্ব। তাদের এই কর্মসূচি চলবে টানা ১০ দিন। ভারত অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানকে যে যোগ্য জবাব দিয়েছে সেনা বাহিনী, তাঁদেরকে ধন্যবাদ জানাতেই গেরুয়া শিবিরের এই কর্মসূচি। ১৬ মে গোটা রাজ্যে একসঙ্গে প্রচার চালান হবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে।
পদ্ম শিবির সূত্রে খবর, বিজেপির এই কর্মসূচি সোমবারই শুরু হওয়ার কথা ছিল। এনিয়ে রবিবার বিকেলে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাসভবনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের উপস্থিতিতে বৈঠকে স্থির হয় যে দলের সাংগঠনিক জেলায় মিটিং-মিছিল করে সেনা বাহিনীকে অভিনন্দন জানান হবে। কিন্তু সোমবার সকালে নতুন নির্দেশ পাঠিয়ে সেই কর্মসূচি স্থগিত করে দেওয়া হয়। ঠিক করা হয় প্রধানমন্ত্রীর ভাষণের পর হবে এই কর্মসূচি।