রাত ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী! অত্যন্ত তাৎপর্যপূর্ণ
11 months ago 1 min read
নিউজটাইম ওয়েবডেস্ক :
অপারেশন সিঁদুর ও সংঘর্ষবিরতি পর প্রথম জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ( Pradhanmantri Narendra Modi ) । সোমবার রাত ৮টায় নিজের বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী মোদী ( Pradhanmantri Modi )। নরেন্দ্রমোদির এই ভাষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, ওয়াকিবহাল মহলের অধিকাংশ জন মনে করছেন যে সীমান্তে সংঘর্ষ বিরতির জেরে পাকিস্তানী সেনার ধারাবাহিক পরিপ্রেক্ষিতে বক্তব্য রাখবেন মোদী। রাত ৮টায় কি বলবেন প্রধানমন্ত্রী? মুখিয়ে রয়েছে গোটা দেশ।
গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ( America President Donald Trump ) ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতির কথা জানিয়েছিলেন। এরপর ভারতের বিদেশসচিব বিক্রম মিশ্রী ( Foreign Secretary Vikram Mishri ) সাংবাদিক বৈঠকে জানান, শনিবার ২ দেশের dgmo – র সঙ্গে কথা হয়েছে। ভারত-পাকিস্তানের দুই DGMO সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছেন। আবার দুই দেশের মধ্যে DGMO পর্যায়ে কথা হবে।
এদিন সোমবার ঠিক হয়েছিল বেলা ১২ টার দুই দেশের DGMO কথা বলবেন। কিন্তু, তা পিছিয়ে যায় খানিকক্ষণ। নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষন পর রাজীব ঘাই ( Rajiv Ghai ) ও কাশিফ আবদুল্লা ( Kashif Abdullah ) হটলাইনে কথা বলেন। এখন দেখার বিষয়, রাত ৮টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ( Pradhanmantri Narendra Modi ) বলবেন তাঁর বক্তব্যে সেই নিয়েই রয়েছে জল্পনা।