ভারত-পাক সংঘর্ষের আবহে হাই অ্যালার্ট জারি কলকাতা বিমানবন্দরে, সমস্ত CISF কর্মীদের ছুটি বাতিল

নিউজটাইম ওয়েবডেস্ক :

পহেলগাঁওয়ে হামলার ( Pahalgam Attack ) পর থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা পরিস্থিতি তৈরী হয়েছে। দফায় দফায় ছড়িয়ে পড়ছে উত্তেজনা। এরই মাঝে কলকাতার বিমানবন্দরে জারি করা হল হাই অ্যালার্ট ( Kolkata airport on high alert ) । এর পাশাপাশি সমস্ত CISF কর্মীদের ছুটি বাতিল পর্যন্ত করা হয়েছে। যারা ছুটিতে ছিলেন তাদের অবিলম্বে কাজে যোগ দিতে বলা হচ্ছে। এছাড়াও বিমানবন্দর চত্বরে অ্যারাইভাল, ডিপারচারে ( Arrival and departure ) কোন গাড়ি দাঁড়াতে অনুমতি দেওয়া হচ্ছে না। ২২ এপ্রিল নিরীহ হিন্দু পর্যটকদের ওপর যে নৃশংস হত্যালীলা চালিয়েছিল জঙ্গিরা, তারই বদলা নিতে ভারত শুরু করেছে অপারেশন সিঁদুর ( Operation Sindoor )। কিন্তু, তারপরও লজ্জা হয়নি পাকিস্তানের। ভারতের একাধিক জায়গায় হামলার পরিকল্পনা করেছিল পাক সেনারা। বৃহস্পতিবার রাতেই রাজস্থান, পঞ্জাব, জম্মু-কাশ্মীরের একাধিক জায়গায় ড্রোনে ও মিসাইল হামলার পরিকল্পনা করেছিল পাকিস্তানী সেনারা ( Pakistani army )। কিত্নু, তা শেষমেশ ভেস্তে দেয় ভারতের সেনারা। সেনা বাহিনী সমস্ত হামলাই আটকে দিয়েছে।


ভারত-পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতিতে হাই অ্যালার্ট জারি বিমানবন্দরগুলিতেও ( high alert on airport )। নোটাম জারি করা হয়েছে ২০টি বিমানবন্দরে । নিরাপত্তার বিশেষ ব্যবস্থা নিতে বলা হয়েছে, বাকি একাধিক গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলিতেও। দেশের সমস্ত বিমানবন্দরগুলোতে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলেছে অসামরিক উড়ান পরিবহন মন্ত্রক। সকল যাত্রীদের বলা হচ্ছে, উড়ানের ৩ ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছে যেতে। বিমান ওড়ার দেড় ঘণ্টা আগেই গেট বন্ধ করে দেওয়া হবে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube