সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ব্রাজিলের (Brazil) কোচ হিসেবে দায়িত্ব নিতে চলেছেন কার্লো আন্সেলোত্তি (Carlo Ancelotti)। রিয়াল মাদ্রিদের (Real Madrid) সঙ্গে চুক্তি শেষ হলেই সেলকাওদের দায়িত্ব নেবেন তিনি । ব্রাজিল ফুটবল সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।
রবিবার লা লিগায় বার্সেলোনার (Barcelona) কাছে ৪-৩ গোলে হেরেছে রিয়াল। এখনও লিগে তাদের তিনটি ম্যাচ বাকি। নতুন কোনও অঘটন না ঘটলে, রিয়ালের চ্যাম্পিয়ন হওয়ার আশা নেই। বাকি রয়েছে শুধু ফিফা ক্লাব বিশ্বকাপ। তবে সেখানে দায়িত্বে থাকবেন না ইতালির কোচ। মে মাসের শেষে দিকেই ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহাদের হেডস্যার হিসেবে কাজ শুরু করতে দেখা যাবে আন্সেলোত্তিকে। আগামী জুন মাসে বিশ্বকাপের যোগ্যতা নির্ধারণ ম্যাচে ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিরুদ্ধে নামবে ব্রাজিল। ব্রাজিলের প্রথম বিদেশি কোচ হিসেবে আন্সেলোেত্তিকে দায়িত্ব সামলাতে দেখা যাবে।
তবে আন্সেলোত্তি চলে যাওয়ার পর পরবর্তী রিয়াল মাদ্রিদের কোচ কে হতে চলেছেন? একাধিক নাম শোনা গেলেও, দৌঁড়ে এগিয়ে আছেন জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেনের কোচ জাবি আলোনসো (Xabi Alonso) । এখন পর্যন্ত তাঁর নামই মোটামুটি পাকা বলে খবর। শুধু আনুষ্ঠানিক ঘোষণাটুকুই যা বাকি।
ফুটবল জীবনে দীর্ঘদিন রিয়ালে খেলেছেন জাবি। কোচ দায়িত্ব নিয়ে লিভারকুসেনকে বুন্দেশলিগা চ্যাম্পিয়ন করেছিলেন। এবার তাঁরই হাতে এমবাপের ভবিষ্যৎ। মনে করা হচ্ছে, ফিফা ক্লাব বিশ্বকাপেই রিয়ালের কোচের ডাগআউটে দেখা যেতে পারে জাবি আলোনসোকে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

