রোহিতের পথে হাঁটলেন বিরাট! টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েই ফেললেন কোহলি

নিউজটাইম ওয়েবডেস্ক :

রাখলেন না বোর্ডের অনুরোধ! রোহিত শর্মার ( Rohit Sharma ) পথে হেঁটে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েই ফেললেন বিরাট কোহলি ( Virat Kohli )। ইংল্যান্ড সফরের ৫ ম্যাচের টেস্ট সিরিজের আগেই এই সিদ্ধান্ত নিলেন ভারতীয় ক্রিকেট অধিনায়ক ( Indian cricket captain ) । ইতিমধ্যেই এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন বিসিসিআই-কে ( BBCI )

সোমবার সোশ্যাল মিডিয়ায় ( Social Media Post ) অবসরের সিদ্ধান্ত ঘোষণা করলেন কোহলি। প্রসঙ্গত গত বুধবার টেস্ট ক্রিকেট থেকে অবসর সিদ্ধান্ততের কথা ঘোষণা করে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন হিটম্যান। এবার রোহিত শর্মার পর বিরাট কোহলি অবসরের সামাজিক ঘোষণা করলেন।

সোমবার ইন্সট্রাগ্রাম পোস্টে ( Instragram Post ) বিরাট কোহলি লিখেছেন, ১৪ বছর আগে টেস্ট ক্রিকেটের নীল টুপি পড়েছিলেন তিনি। সেই সময় ধারণা ছিল না ক্রিকেটের এই ফরম্যাট এতটা এগিয়ে নিয়ে যাবে তাঁকে। এই ফরম্যাট থেকে অনেক শিক্ষা পেয়েছেন তিনি।সারাজীবন তা বহন করে চলবেন, এই আবেগঘন বার্তাও লিখেছেন পোস্টে। বিরাট জানিয়েছেন টেস্ট ক্রিকেটের সুন্দর সুন্দর মুহূর্ত গুলি চিরকাল আমার সঙ্গে থাকবে। ১৩২ টি টেস্ট খেলেছেন কোহলি। ৯ হাজার ২৩০ রান করেছেন। গত ৪৬.৮৫। শতরান ৩০টি। অর্ধ শতরান ৩১ টি। ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটর হিসেবে দেখা হয় তাঁকে। ২০১৯ সালে পুণেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে করা ২৫৪ রান হল, টেস্ট ক্রিকেটে বিরাটের সর্বোচ্চ রান ( maximum run ) । সামনেই টেস্ট ক্রিকেট খেলতে ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল ( Indian cricket team ) । তার আগেই রোহিত-বিরামহীন হয়ে পড়ল টিম ইন্ডিয়া। সেই সঙ্গে শেষ হল ভারতীয় ব্র্যাকেটের একটি যুগের।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube