পিছিয়ে গেল শাহরুখের কিং ছবির শুটিং? নেপথ্যে ভারত-পাক পরিস্থিতি?
1 year ago 1 min read
নিউজটাইম ওয়েবডেস্ক :
ভারত-পাকিস্তান সংঘাতে বড় সিদ্ধান্ত নিতে চলেছেন বলিউডের বাদশা শাহরুখ খান ( Bollywood Badsha Shahrukh Khan )। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সরাসরি মুখ না খুললেও এবার বড় সিদ্ধান্ততের পথে কিং খান ( King Khan )। সীমান্তবর্তী পরিস্থিতি নিয়ে চুপ ছিলেন শাহরুখ খান। কিং খানের নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন অনুরাগীরা। কারণ হিসেবে উঠে এসেছিল শাহরুখ খানের কিং ছবি। ছবি নিয়ে এবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন বলিউডের বাদশা ( Bollywood Badsha Shahrukh Khan )।
আগামী ১৬ মে থেকে কিং ছবি শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু, এর মধ্যে দেশে যা পরিস্থিতি তা নিয়েই ছবির শুটিং পিছিয়ে দেওয়ার কথা ভাবছেন ছবির নির্মাতারা। এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যম সূত্রে খবর, সংঘর্ষ বিরতি ঘোষণা হওয়ার পরও কিছু বিষয় এখনো স্পষ্ট নয়। তাই অনেকেই শঙ্কিত হয়ে রয়েছেন। তাই এই সময়ে ছবির জন্য কাজ করা ঠিক হবে কিনা, সেই বিষয় নিয়েই সবাই চিন্তিত। পরিবেশ ও পরিস্থিতি দুই শান্ত হলেই তারপর এই ছবির কাজ শুরু করা ঠিক হবে বলে মনে করছেন ছবির নির্মাতারা ( Film makers ) ।
দীর্ঘ দিন ধরে এই ছবি নিয়ে আলোচনা চলছে। শাহরুখ খানের ( Shahrukh Khan ) কিং ছবিতে রয়েছেন তাঁর মেয়ে সুহানা খান ( Suhana Khan )। এটি প্রথম তাঁর বড় পর্দায় অভিনয়। এছাড়াও ছবিতে রয়েছেন অভয় বর্মা, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসি দীপিকা পাড়ুকোন। শোনা যাচ্ছে যে, ছবিতে দীপিকা পাডুকোন সুহানার মায়ের চরিত্রে অভিনয় করবেন। সিদ্ধান্ত আনন্দ পরিচালিত ছবির শুটিং শুরু না হতেই একপ্রকার আগ্রহ জন্মেছে দর্শকের মধ্যে। শোনা যাচ্ছে, এই ছবি মুক্তি পাবে ২০২৬-এর শেষের দিকে।