ফের বিতর্কে রণবীর এলাহাবাদিয়া! পাকিস্তান নিয়ে পোস্ট, শুরু বিতর্ক

নিউজটাইম ওয়েবডেস্ক :

ফের বিতর্কে ইউটিরবার রণবীর এলাহাবাদিয়া ( Youtuber Ranveer Allahbadia ) । এর আগেও বাবা-মায়ের সঙ্গম মন্তব্য নিয়ে বিতর্কে জড়িয়ে ছিলেন তিনি। সেই জল গড়িয়েছিল সুপ্রিম কোর্ট ( Supreme Court ) পর্যন্ত। আবারও বিতর্কে জড়ালেন রণবীর। ভারত-পাক উত্তেজনার ( India-Pakistan tensions ) পরিস্থিতি নিয়ে মন্তব্য রণবীরের গলায়।  জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানা ( Pahalgam Terror Attack ) ঘটার ১৫ দিন পর পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাত শুরু করেছে ভারত। কিছুদিন ধরেই চাপানউতোর পরিস্থিতি দেশ জুড়ে। এই পরিস্থিতিতে পাকিস্তানের নাগরিকদের কাছে ক্ষমা চেয়ে এক পোস্ট করলেন রণবীর। তবে বিতর্ক শুরু হতেই সেই পোস্ট অবশ্য মুছে দেন রণবীর। রণবীর পোস্টে ( Post on social media ) লিখেছিলেন, পাকিস্তানী ভায়েরা ও বোনেরা, আমি এই পোস্টার জন্য বহু ভারতীয় মানুষের কাছে ঘৃণার স্বীকার হব। কিন্তু, আমি যা বলতে চাই সেই কথা বলাটা অত্যন্ত জরুরি। অনেক ভারতীয়র মতোই আপনাদের জন্য আমার মনে কোনও ঘৃণা নেই। আমরা অনেকেই শান্তি চাই শুধু। পাকিস্তানি নাগরিকদের সঙ্গে যখনই দেখা হয়, তখনই তাঁরা আমাদের স্বাগত জানান।

এখানেই থেমে থাকেননি রণবীর। খোঁচা দিয়ে বলেন, অধিকের বেশি পাকিস্তানিরা  আইএসআই ও সেনাবাহিনীর থেকে ( ISI and army ) আলাদা। তাঁরা শান্তি চান। কিন্তু, ভারতে জঙ্গি হামলার জন্য আইএসআই ও সেনাবাহিনী সমানভাবে দায়ী। রণবীর বোঝাতে চেয়েছেন যে, ভারতে হামলাকারী সন্ত্রাসীরা তাঁরা বেশিরভাগই পাকিস্তানের মানুষ। তাঁর তথ্যপ্রমাণও তুলে ধরেছেন রণবীর। রণবীরের এই পোস্টেও শুরু বিতর্ক। তারপর সেই পোস্ট ( Deleted Post ) মুছে দেন তিনি।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube