স্বাভাবিকের পথে জম্মু-কাশ্মীরের পরিস্থিতি! শান্তিতে ঘুম এলাকাবাসীদের
11 months ago 1 min read
নিউজটাইম ওয়েবডেস্ক :
টানা ১৯ দিন আতঙ্কে থাকার পর অবশেষে ভয় ভীতি দূর হল জম্মু-কাশ্মীরে ( Jammu-Kashmir ) । শান্তিতে ঘুমোতে পারছেন এবার স্থানীয় বাসিন্দারা। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। ছন্দে ফিরছে কাশ্মীর। সীমান্তে আর কোনো গোলাবর্ষণের শব্দ নেই। তবে শুরু কাশ্মীরই নয়, LOC সীমান্তরেখা বরাবর রাজস্থান আর পঞ্জাবের মানুষও নিঃসন্দেহে ঘুমোচ্ছে।
গতকালই জম্মু-কাশ্মীরে খুলে গিয়েছে দোকান পাট। মানুষজন বাজার করার জন্য বেরোচ্ছে বাড়ির বাইরে।দোকানিরা আসায় বুক বাঁধছেন যে আবার বিকিকিনি হবে। রাস্তায় যান-বাহন চলাচল করছে। জয়সলমীর, উড়ি, পুঞ্চ, পাঠানকোট সহ বহু এলাকায় একই চিত্র দেখা যাচ্ছে। এছাড়াও ভারত-পাক উত্তেজনার মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছিল দেশের ৩২টি বিমানবন্দর। এবার সেই বন্ধ থাকা ৩২টি বিমানবন্দর খুলছে।
২২ এপ্রিল পহেলগাঁওয়ে হামলার পর থেকে জম্মু-কাশ্মীরের পুরো পরিস্থিতি পাল্টে গিয়েছিল। কখনও কখনও সীমান্তে পাক সেনার উস্কানি তো আবার কখনও ভারতের প্রত্যাঘাত ( India’s Retaliation )। রাতের শান্ত পরিস্থিতি নীরব পরিস্থিতি চার খাঁর করে দিয়েছিল এই গোলাগুলি ও বোমা বিস্ফোরণের শব্দে। সেই থেকেই প্রতিটা কেটেছে আতঙ্কে। কিন্তু, রবিবারের সকাল থেকে পুরো চিত্রটাই বদলে যেতে শুরু করল। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে কাশ্মীর ( Kashmir ) ।
এর পাশাপাশি সীমান্তে অশান্তি পরিস্থিতি তৈরী করতে লাগাতার শেলিং ( Shelling ) করেছিল পাকিস্তান। সেই সেলগুলি খুঁজে খুঁজে বের করে তা নিষ্ক্রিয় করছে ভারতীয় সেনা বাহিনী।রাজৌরির বেশিরভাগ জায়গায় জম্মু-কাশ্মীরের পুলিশের উপস্থিতিতে এলাকাকে বিপদমুক্ত করতে এই কাজ চালিয়ে যাচ্ছেন ভারতীয় সেনা বাহিনী ( Indian Army )।
অন্যদিকে, এদিন সোমবার জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ ( Jammu and Kashmir Chief Minister Omar Abdullah ) পাক যুদ্ধে সেসব জন সাধারণের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁদের বাড়িতে যান তিনি। ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করে ওমর আবদুল্লাহ বলেন, ভারত পূর্ণ শক্তির সঙ্গে তাঁর ভূখণ্ড ও দেশের জনগণ রক্ষার অধিকার সংরক্ষণ করে। আমরা সেই কাজই করছি। মানুষের নিরাপত্তার স্বার্থেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।