থুতু ছেটালেই ‘খুনের চেষ্টা’র অভিযোগ আক্রান্তের বিরুদ্ধে, কড়া পদক্ষেপ পুলিশের

নিউজটাইম ওয়েবডেস্ক :  করোনায় আক্রান্ত কোন ব্যক্তি যদি কারও গায়ে থুতু দেয়, তাহলে এবার থেকে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে। এমনকি প্রয়োজনে তাঁদের বিরিুদ্ধে খুনের মামলা রজু হবে বলেও জানিয়ে দিল হিমাচল প্রদেশ পুলিশ।

দিল্লিতে তবলিঘি জামাতের সম্মেলনের পর নিজামুদ্দিন মারকাজ ফেরত করোনা আক্রান্তদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। কখনও তারা নার্সদের সাথে অভব্য আচরন করেছেন , তো কখনও চিকিৎসকদের গায়ে থুতু দিয়েছেন। মূলত এই ঘটনার পরেই নড়েচড়ে বসেছে হিমাচল প্রদেশ পুলিশ। এবিষয়ে নির্দেশিকা দেওয়া হয়েছে, এবার থেকে যারাই এ ধরণের অভব্যতা করবে, তাদের বিরুদ্ধে ‘খুনের চেষ্টা’র ধারায় মামলা দায়ের করা হবে। আর থুতু ফেলার পর যদি সেই ব্যক্তি মারা যান তাহলে অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা রুজু হবে। সোমবার হিমাচল প্রদেশের ডিজিপি এস মারডি এমনই নির্দেশিকা জারি করেন। 

ইতিমধ্যেই তবলিঘি জামাতের এক সদস্যের দেহে করোনার সংক্রমণ মিলেছেে বলে জানিয়েছেন এস মারডি। এছাড়াও নিজামুদ্দিনের ধর্মীয় সভা থেকে যারা ফিরেছিলেন তাদের মধ্য়ে তিনজনও করোনা পজিটিভ ছিল। তারা ১৮ মার্চ হিমাচলে ফেরেন, এমনকি বহু মানুষের সংস্পর্শেও আসেন। এর থেকে সংক্রমণ বাড়ার সম্ভাবনা রয়েছেন বলেও জানান ডিজিপি এস মারডি। তবে যে সরকারি বাসে তারা ফিরেছিলেন, সেই বাসে থাকা সকলকেই ইতিমধ্য়ে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube