১৬ মে থেকে শুরু আইপিএল! পিছিয়ে ফাইনাল, তিনটি কেন্দ্র বাছলো বিসিসিআই
11 months ago 1 min read
নিউজটাইম ওয়েবডেস্ক :
আগামী ১৬ মে থেকে ফের শুরু হতে পারে আইপিএল ( IPL Start on 16th May ) । তবে পিছিয়ে যেতে পারে ফাইনাল ( Finale ) । বাকি খেলাগুলির জন্য তিনটি কেন্দ্রকে বেছে নিতে চলেছে বিসিসিআই ( BCCI )। এমনটাই জানিয়েছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম ( All India Press ) । পহেলগাঁও কাণ্ডে ভারত-পাক সংঘর্ষের জন্য গত ১ মে থেকে এক সপ্তাহের জন্য আইপিএলের সমস্ত খেলা বন্ধ করে দেওয়া হয়। নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত বলে জানিয়েছিল বোর্ড ( Cricket Board )।
শনিবার বিকেলে সংঘর্ষবিরতি সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ। ফলে আইপিএলের বাকি ম্যাচগুলি ১৬ মে থেকে শুরুর সিদ্ধান্ত হয়েছে বলে সংবাদমাধ্যমটি প্রতিবেদনে উল্লেখ করেছে। পরিবর্তীত সূচি ১০ দলকে জানিয়ে দেওয়াহবে। সেক্ষেত্রে ২৫ মে-র পরিবর্তে ফাইনাল হতে পারে ৩০ মে। বাকি খেলাগুলি হতে পারে চেন্নাই, হায়দরাবাদ এবং বেঙ্গালুরুতে।
এ বিষয়ে বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, আইপিএল অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ( Indian premiure league ) যেহেতু এক সপ্তাহের জন্য বন্ধ রয়েছে, তাই ২৫-মে’এর বদলে ৩০ মে হতে পারে ফাইনাল। আজ রাতের মধ্যেই সব ঢোলের কাছে সূচি পাঠিয়ে দেওয়া হবে।
কিংস ইলিভেন পঞ্জাব ( King Elevens Punjab ) ছাড়া বাকি ন’টি দলকে বোর্ড নির্দেশ দিয়েছে, মঙ্গলবারের মধ্যে সব দলকে একত্রিত হতে হবে নিজেদের ঘরের মাঠে । তাহলেই আগামী শুক্রবার অর্থাৎ ১৬ মে থেকে খেলা শুরু করা যাবে। এছাড়াও নির্দেশ দেওয়া হয়েছে ১০ দলের বিদেশি ক্রিকেটারেরা কবে ফিরছেন ।এদিকে এই খবরে খুশি ক্রিকেট প্রেমীরা ( Cricket Lovers ) ।