ভারত-পাক উত্তেজনার মধ্যে স্থগিত IPL! বৃহস্পতিবারের বড় সিদ্ধান্ত
11 months ago 1 min read
নিউজটাইম ওয়েবডেস্ক :
ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে বাতিল করে দেওয়া হয়েছিল বৃহস্পতিবারের আইপিএল ম্যাচ ( IPL Match 2025 ) । আর তারপরেই জরুরি বৈঠক ( emergency meeting ) ডাকা হয়। বৃহস্পতিবারই সেই বৈঠক হয়েছে গিয়েছে। বৈঠকে আইপিএল নিয়ে চূড়ান্ত এক সিদ্ধান্ত নেওয়া হয়। ভারত-পাক উত্তেজনার মধ্যে আপাতত স্থগিত হয়ে যাচ্ছে আইপিএল অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ( Indian Premier League ) ।বৃহস্পতিবারের আইপিএল ম্যাচ বাতিল করে দেওয়া হয়েছিল। তারপরই আইপিএল গভর্নিং কাউন্সিলের ( IPL Governing Council ) জরুরি বৈঠক ডাকা হয়। বৃহস্পতিবার সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় আপাতত ৭দিনের জন্য স্থগিত করে দেওয়া হল আইপিএল।
বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, মানবিক কারণে আপাতত স্থগিত আইপিএল ম্যাচ ( IPL Match 2025 )। নিরাপত্তার কথাও মাথায় রেখে আপাতত বন্ধ করে দেওয়া হল আইপিএল। জানা গেছে, একদিকে যখন ভারত-পাক সংঘর্ষ চলছে অন্যদিকে আইপিএলের মত বিনোদন সমাজের চোখে খুবই দৃষ্টিকটু হয়ে দাঁড়িয়েছে। একদিকে ভারতীয় সেনা বাহিনী প্রাণপনে লড়ছে অন্যদিকে আইপিএলের ময়দানে গান-বাজনা, হৈহুল্লোড় হচ্ছে। তাই আইপিএল প্রতিযোগিতা স্থগিত করার সিদ্ধান্ত নিতে খুব একটা দেরি হয়নি ।
এখনও আইপিএল-এর লীগ পর্বে ১২টি ম্যাচ ( IPL League Phase 12 Matches ) বাকি আছে। বৃহস্পতিবার পঞ্জাব-দিল্লির ম্যাচ বাতিল করে দেওয়া হলেও পয়েন্ট ভাগ করে দেওয়া হয়নি।তাই বোর্ড যদি আইপিএল আবার আয়োজন করে তা হলে পঞ্জাব-দিল্লির ম্যাচটিও হতে পারে। এর আগেও করোনা সময়কালে ( Corona period )আইপিএলের ২টি ম্যাচ দুবাইয়ে স্থানান্তরিত করা হয়েছিল। এখন দেখার বিষয় ৭দিন পর আইপিএল ২০২৫ লীগ ( IPL 2025 League ) ভারতে থাকে নাকি অন্য কোথাও সরে গিয়ে দাঁড়ায়।