নিউজটাইম ওয়েবডেস্ক : তাঁর অভিনীত সিনেমার মতোই, তাঁর পারিবারিক জীবনও সব সময় ছকভাঙা । অনুরাগ কাশ্যপের সঙ্গে বিচ্ছেদের পর, বেশ কিছুদিন ধরেই হাড়শ বাড়গ এর সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেত্রী। এরপর ২০১৯-এর শেষে নিজের ফ্যানেদের সুখবর দিয়েছিলেন অভিনেত্রী। মা হতে চলেছেন তিনি। সুখবর দিলেও বিয়ে না করেই মা হওয়ায় নিন্দুকদের সমালোচনার শিকার ও হয়েছিলেন কালকি। তবে কথায় কান না দিয়ে বেবি বাম্প নিয়ে ফোটো শুট করে সকলকে মুগ্ধ করেছিলেন তিনি। ফেব্রুয়ারি মাসেই ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন কালকি। মুখ না দেখালেও মেয়ে ও প্রেমিককে সঙ্গে নিয়ে অভিনেত্রীর ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
আর এখন যখন লক ডাউনের সুবাদে গৃহবন্দী অভিনেত্রী। এই সময় সকলেই চেষ্টা করছেন তাঁদের পরিবারকে সময় দিতে। আর তেমনটা করছেনও। তার ব্যতিক্রম নন কালকিও। এখন তিনি তাঁর মেয়ের সাথেই সবচেয়ে বেশি সময় কাটাচ্ছেন। আর তাঁর ছোট্ট মেয়ের হাসিতে মুগ্ধ হয়ে যাচ্ছেন তারকা।
আবার কখনও মেয়ের সঙ্গে নিজের পোষ্য়ের ছবিও ফ্রেমবন্দী করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

