নিউজটাইম ওয়েবডেস্ক : করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে একতা প্রদর্শনের প্রতীক হিসেবে রবিবার রাত ৯টা থেকে ৯.০৯ মিনিট পর্যন্ত লকডাউনে ঘরবন্দি মানুষকে বাড়ির সব আলো নিভিয়ে প্রদীপ জ্বালানোর আবেদন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীর আবেদনে সাড়া শুধু সাধারণ মানুষ নয় দিয়েছেন গ্ল্যামার দুনিয়ার তারকারা ও।দেশের নানান প্রান্ত থেকে এই কর্মসূচিতে যোগ দিলেন থালাইভা রজনীকান্ত, অভিনেতা অর্জুন রামপাল, অক্ষয় কুমাররা।
একসঙ্গে এই অন্ধকারময় সময়টা আমরা পার করতে সফল হব, ইনস্টাগ্রামে এমনটাই জানালেন খিলাড়ি কুমার। বাড়ির ব্যাকলনিতে দাঁড়িয়েই জ্বাললেন মোমবাতি। প্রত্যেক অন্ধকার সুরঙ্গের শেষে আলোর আভাস মিলবেই, এই বার্তা দিতেই দুই সন্তান যশ ও রুহিকে নিয়ে বাতি জ্বালালেন করণ জোহার। গার্লফ্রেন্ড গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেসকে নিয়ে নমোর আবেদনে সাড়া দিলেন অভিনেতা অর্জুন রামপালও। এদিন যেন দেশজুড়ে অসময়েই নেমে এল দীপাবলি। ছেলে বিহান ও স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে আলোর এই উত্সবে যোগ দিলেন শিল্পা শেট্টি। মুম্বইয়ে নিজেদের বাড়ির ব্যালকনি থেকেই আলো জ্বালানোর এই উদ্যোগে যোগ দিলেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। করোনারভাইরাসের জন্য দেশজুড়ে যে বিষন্নতা, যে অন্ধকার যা ঘুচে যাবে এই আলোতেই, এই ভাবনা নিয়েই। ঐক্য আর সংহতির জন্য প্রার্থনা বড়ো ফারাক গড়ে দেয়। এই বিশ্বাস নিয়েই এদিন প্রদীপ জ্বালালেন বিরুষ্কা। একসঙ্গে সবই সম্ভব, বিশ্বাস করেন কার্তিক আরিয়ান।। এদিন রঙ বেরঙের জ্বলন্ত মাটির প্রদীপের আলোয় উজ্বল ছবি পোস্ট করলেন বলিউডের এই হার্টথ্রব। রণবীরের সঙ্গেই কী মোমবাতি জ্বালিয়ে একতার বার্তা দিলেন আলিয়া? ইঙ্গিত তেমনই। এদিন ইনস্টাগ্রামের দেওয়ালে জ্বলন্ত মোমবাতি সহ দুটি হাতের ছবি পোস্ট করেন নায়িকা। পুরুষ হাতটি যে রণবীর কাপুরের সেটা আন্দাজ করতে সমস্যা হয়নি কারোরই। বঙ্গ ললনা বিপাশা বসু এদিন মোমবাতি জ্বালিয়ে বললেন,’আজকের এই মোমবাতির আলো কোনও রাজনৈতিক দলের জন্য নয়, কোনও ধর্মের জন্য নয়, এটা আশার আলো। বাড়ির ছাদে মোমবাতি জ্বালিয়ে এই উদ্যোগের যুক্ত হলেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফও। সপরিবারে অংশ নিলেন মাধুরী দীক্ষিতও। শুধু ট্রাডিশ্যাল পদ্ধতিতে প্রদীপ বা মোমবাতি জ্বালিয়েই করোনার অন্ধকার দূর করে মনে ঐক্য-সংহতির আলো জ্বালানোর এই প্রয়াসে শামিল হলেন না তারকারা। কেউ কেউ জ্বালালেন মোবাইলের ফ্ল্যাশ লাইটও। তবে সবার মনে একটাই প্রার্থনা খুব তাড়াতাড়ি যেন করোনা কে জয় করতে পারে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

