শুধু নামেই নয়, গানের পাশাপাশি কাজেও বড়ো মনের পরিচয় দিলেন বাদশা

নিউজটাইম ওয়েবডেস্ক : কথা দিয়ে যে সময়সীমা চেয়ে নিয়েছিলেন ,তাঁর আগেই কথা রাখলেন বাদশা। একটু খোলসা করে বলি, লকডাউনের সময় সকলে যখন বিরক্ত গৃহ বন্দী হয়ে, তখন দর্শকদের এন্টারটেন করতে মুক্তি পেয়েছিল বাদশার নতুন মিউজিক ভিডিও “গেন্দা ফুল”। হট মুভস দিয়ে সকলের মন ও জয় করেছিলেন জ্যাকলিন। কিন্তু জনপ্রিয় লোকগানকে নতুন রূপে নিয়ে এলেও, গানের শড়োশ টার নাম উল্লেখ না হওয়ায় বেজায় চোটে যান নিন্দুকরা। বাদশার প্রতি নিজের ক্ষোভ উগরে দেন সঙ্গীত শিল্পী রতন কাহারও।

   

সবটা জানাজানি হতেই রতন কাহারের কাছে ক্ষমা চেয়ে ,তাঁকে আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছিলেন বাদশা। তবে লকডাউন মিটলে। কিন্তু ,সোমবার হঠাৎই নিজের মত বদলে ,নিজের টিমের তরফ থেকে রতন কাহারের ব্যাঙ্ক অ্যাকাউণ্টে পাঁচ লক্ষ টাকা পাঠিয়ে দেন বাদশা। রাপারের এই ব্যবহারে খুশী হয়ে বাদশাকে আশীর্বাদ করার পাশাপাশি নিজের বাড়িতেও আমন্ত্রণ জানিয়েছেন রতন বাবু।

সম্প্রতি একটি লাইভ ভিডিও করেন বাদশা। সেখানে তিনি রতন কাহারের উদ্দেশে বলেন ‘‘আমি ওই গান রচয়িতার নাম খোঁজার চেষ্টা করেছি অনেক। কিন্তু খুঁজে পাইনি। ২৬ মার্চ আমি জেনেছি রতন কাহারের নাম। আমি জানি উনি এক জন মহান শিল্পী। শুনেছি ওঁর অর্থনৈতিক অবস্থাও ভাল নয়। আমি ওঁকে সম্মান দিয়ে সাহায্য করতে চাই।’’ যেমন কথা তেমন কাজ। লকডাউন কাটার আগেই “গেন্দা ফুল” গানের শ্রষ্ঠার প্রাপ্য টাকা তাঁর কাছে পাটিয়ে দিলেন বাদশা। 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube