পহেলগাঁওয়ে জঙ্গিহানায় মৃত বিতানের স্ত্রীকে নাগরিকত্ব দিল কেন্দ্রীয় সরকার

নিউজটাইম ওয়েবডেস্ক :

জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে ( Pahalgam Attack ) জঙ্গিহানায় মৃত্যু হয়েছিল ২৫ জন হিন্দু পর্যটকের ( Death 25 Hindu tourist )। তাদের মধ্যে ছিলেন বিতান অধিকারী ( Bitan Adhikari )। তিনি কলকাতার পাটুলির বাসিন্দা ছিলেন। নিহত বিতান অধিকারী কর্মসূত্রে স্ত্রী ও সন্তানকে নিয়ে আমেরিকা ( America ) থাকতেন। ছুটিতে বাবা-মায়ের সঙ্গে দেখা করতে এসে পরিবার নিয়ে গিয়েছিলেন ঘুরতে। বিতান অধিকারীর মৃত্যুর পর তাঁর স্ত্রী সোহিনী অধিকারীকে ( Sohini Adhikari ) নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। সোহিনীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলে তৃণমূল ( TMC ) । বিতানের দাবা দাবি করেছিলেন, তিনি বাংলাদেশের নাগরিক ( Bangladesh citizen ) । সোশ্যাল মিডিয়ায় ( Social Media ) বিতানের দাদা অভিযোগ করে জানিয়েছিল, ভাইয়ের স্ত্রীয়ের জন্যই নাকি পরিবারে অশান্তি ছিল তাদের। এমনকি বিতানের মৃত্যুর জন্য সোহিনীকেই দায়ী করেছিলেন তিনি! অবশেষে সোহিনী অধিকারীকে ( Sohini Adhikari ) ভারতীয় নাগরিকত্ব দিল কেন্দ্রীয় সরকার ( Central Govt )। এনিয়ে বিজেপির রাজ্যসভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ( Sukanta Majumder ) জানিয়েছেন, সোহিনী দেবী ভারতের নাগরিকত্বের জন্য আবেদন জানিয়েছিলেন। অবশেষে তাঁর আবেদনের স্বীকৃতি দিল ভারত সরকার। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ( Pradhanmantri Narendra Modi ) ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে ( Amit Shah ) ধন্যবাদ জানিয়েছেন সুকান্ত মজুমদার ( Sukanta Majumder )

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube