বিগ বি’র নতুন পোস্ট ঘিরে শুরু জল্পনা! কেন্দ্রের সিদ্ধান্তে গর্ব অমিতাভের
11 months ago 1 min read
নিউজটাইম ওয়েবডেস্ক :
কেটে গিয়েছে ২০ দিন। ২২ এপ্রিল ঘটেছিল সেই নক্কার জনক ঘটনা। ভূস্বর্গে বেছে বেছে হিন্দু পর্যটকদের হত্যা করা হয়েছিল। পহেলগাঁওয়ের ( PahalgamAttack ) এই নৃশংস ঘটনায় সোশ্যাল মিডিয়ায় সরব ( Social Media Post ) হয়েছে নিন্দা করেছেন অনেক অভিনেতা-অভিনেত্রীরা। এবার পহেলগাঁও কাণ্ডের প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট করলেন বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন ( Bollywood Actor Amitabh Bacchan ) । তীব্র নিন্দা করলেন জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানা ঘটনার। বিগ বি সদ্য স্বামীহারা তরুণীর জন্য আবেগপ্রবণ হয়ে পোস্ট করলেন। এদিকে প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ( Pradhanmantri Narendra Modi ) ।
গত ২২ এপ্রিল ভূস্বর্গের বুকে নারকীয় হত্যালীলা চালায় জঙ্গিরা। তারপর অনেক সেলেব রাই হামলার ঘটনার নিন্দা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে। কিন্তু, দেখা যায়নি অমিতাভ বচ্চনের ( Bollywood Actor Amitabh Bacchan ) । বিগ বির কোনও প্রতিক্রিয়া মেলেনি এই ঘটনা নিয়ে। তাঁর মৌনতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছিল। বহু কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে তাঁকে। এদিন রবিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেই জল্পনা উড়িয়ে দিলেন তিনি।