ভারত-পাক উত্তেজনা, নিহত জম্মু-কাশ্মীরের উচ্চপদস্থ এক আধিকারিক, প্রত্যাঘাতে অ্যাকশন ভারতের

নিউজটাইম ওয়েবডেস্ক :

ভারত-পাকিস্তান সংঘাত ( India-Pakistan conflict ) । ভারতের কিছু অসামরিক জায়গায় হামলা চালিয়েছে পাকিস্তান ( Pakistan attacked ) । যেসব এলাকা জনবসতি সম্পূর্ণ , যেখানে ঘর-বাড়ি রয়েছে মূলত সেইসব জায়গায়কে টার্গেট করে পাক সেনারা ( Pakistan Army ) হামলা চালিয়েছে। পাকিস্তানের কাপুরুষোচিত হামলায় প্রাণ গেল জম্মু ও কাশ্মীরের এক উচ্চপদস্থ আধিকারিকের। নিহতের নাম রাজকুমার থাপা ( Rajkumar Thapa ) । পাকিস্তানের সেনার গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজৌরির অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার রাজকুমার থাপার বাড়ি। এছাড়াও গুরুতর হর আরও ২ সরকারি কর্মী।

বারবার নিয়ন্ত্রণরেখা, আন্তর্জাতিক সীমারেখা বরাবর গোলাবর্ষণ করছে পাকিস্তানী সেনারা ( Pakistan Army ) ।ভারতের ২৬টি জায়গায় হামলা চালানোর পরিকল্পনা করেছে পাক। শ্রীনগর, নাগরোটা,জম্মু,ফিরোজপুর, পাঠানকোট,ফাজিলকা, জয়সলমীর। জায়গা গুলিতে টার্গেট সেনা ছাউনি ও সাধারণ নাগরিক ( Target Army camp Civilian ) । থেমে নেই ভারতও। পাকিস্তানের ভারতের বিরুদ্ধে যে হামলার পরিকল্পনা রয়েছে সেই সবই প্রায় ভেস্তে দিয়েছে ভারত। এছাড়াও পাকিস্তানের ৬টি এয়ারবেসে ক্ষতি করেছে ভারত ( India damages 6 Pakistani airbases )। রাওয়ালপিন্ডির নূর খান, চকওয়ালের মুরিদ এবং শোরকোটের রফিকি । এছাড়াও, পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের অন্যান্য কিছু স্থানেও হামলা করা হয়েছে পাশাপাশি ২ জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে ভারত।

রাজৌরির অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে জম্মু–কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ( Jammu-Kashmir CM Omar Abdullah ) । এক্স হ্যান্ডেলে পোস্ট ( Ex handle Post ) করে তিনি লিখেছেন, একজন ভালো অফিসারকে হারিয়ে ফেললাম। আমার ভার্চুয়াল বৈঠকেও তিনি উপস্থিত ছিলেন। শোকপ্রকাশের আর কোন ভাষা রইল না।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube