পাক সেনার পরিকল্পনা ব্যর্থ! প্রত্যাঘাতে গুড়িয়ে দেওয়া হল পাকিস্তানের রেডার সিস্টেম

নিউজটাইম ওয়েবডেস্ক :

সিঁদুর অভিযানের ( Operation Sindoor ) পরই দেশের ১৫ টি জায়গায় হামলা চালানোর পরিকল্পনা করেছিল পাকিস্তান ( pakistan )। ভারতের সেনা ছাউনিতে হামলার ছক কষেছিল পাক সেনারা। কিত্নু, হামলার আগাম সতর্কতা পেয়ে যায় ভারত। তাই ভারতীয় সেনার তৎপরতায় ভারতের মাটিতে হামলার ছক বানচাল করে দেওয়া হয়। ভেস্তে দেওয়া হয়ে পাকিস্তানের সমস্ত ষড়যন্ত্র ( Pakistan conspiracy ) । ভারতের প্রতিরক্ষামন্ত্রকের বিবৃতি অনুসারে, পাকিস্তানের লাহোর এয়ার ডিফেন্স সিস্টেম ( Air defense system ) ভেঙে চুরমার করে দিয়েছে ভারত। একেবারে মাটিতে ধূলিসাৎ লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম।এই কাজে ব্যবহৃত হয়েছে ইন্টিগ্রেটেড কাউন্টার ইউএএস গ্রিড সিস্টেম ( Integrated Counter UAS Grid System )

এদিন এবিষয়ে সরকারি বিবৃতি দিয়ে জানান হয়েছে, দেশের ১৫টি শহরের সেনা ছাউনিতে মিসাইল ও ড্রোন হামলা ( Missile drone attack ) চালানোর পরিকল্পনা করেছে পাকিস্তানী সেনারা। যেসব জায়গায় পাক সেনারা হামলা চালাবে বলে পরিকল্পনা করেছিল সেই জায়গা গুলি হল চণ্ডীগড়, জম্মু, পঠানকোট, অমৃতসর, লুধিয়ানা, কপুরথলা, জলন্ধ, ভাতিণ্ডা এবং শ্রীনগর। পাক সেনার পরিকল্পনার মোক্ষম জবাব দিয়েছে ভারতও। প্রত্যাঘাতে লাহোরের এয়ার ডিফেন্স রেডার সিস্টেম ( Air defense system ) গুড়িয়ে করে দিয়েছে ভারতও।

পাক সেনারা যে মিসাইল বা ড্রোন ( Missile drone attack ) গুলি দিয়ে হামলা চালাবে ভেবেছিল সেগুলি কার্যত ধ্বংস হয়েছে S-400 সুদর্শনের ( S-400 Sudarshan System ) মাধ্যমে। ভারতের আকাশসীমা রক্ষা করার কাজে মূল অস্ত্র হিসেবে ব্যবহৃত হয় এই সিস্টেম। এই সিস্টেম অন্তত ৬০০ কিলোমিটার দূর থেকে আসা ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করতে সক্ষম। এদিকে পাকিস্তানের এই কর্মকান্ডকে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনা করছে নয়াদিল্লি। ভারতও থেমে থাকেনি। পুরো দমে গুড়িয়ে দিয়েছে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম ( Air defense system )

পাকিস্তান যে হামলা চালিয়েছিল তার প্রমানও রয়েছে ভারতের মাটিতে। অমৃতসর সহ বেশ কিছু জায়গায় পুড়ে যাওয়া মিসাইলের ছাই পাওয়া গিয়েছে। যে দেখে সহজেই বোঝা যাচ্ছে যে ভারতের ওপর হামলার পরিকল্পনা করেছিল পাকিস্তান। পরিবর্তে সেই পরিকল্পনা ভেস্তে দিয়ে, লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস ( Lahore’s air defense system destroyed ) করে দিয়েছে ভারত।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube