
।। স্বর্ণালী মান্না ।।
একের পর এক বিস্ফোরণ লাহোরে । সকাল হতেই শহরজুড়ে বিস্ফোরণের শব্দ । স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, লাহোরের গোপালনগর এবং নাসিরাবাদ এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা।আকস্মিক আক্রমণে কার্যত দিশেহারা পাকিস্তান ।পর পর বিস্ফোরণে শহরজুড়ে প্রাণভয়ে হুড়োহুড়ি পাক জনতার ।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বৃহস্পতিবারের লাহোরের এই বিস্ফোরণের নেপথ্যে রয়েছে বিএলএ অর্থাৎ বালোচিস্তান লিবারেশন আর্মি । তাহলে কি অপারেশন সিঁদুর-এর সুযোগ নিল বিএলএ ? শুরু হয়েছে জল্পনা । তবে জানা গিয়েছে, আজকের এই হামলার নিশানায় মূলত রয়েছে পাকিস্তানি সেনা ।পাক সেনার গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ করা হয় যার জেরে ইতিমধ্যেই ১২ পাকিস্তানী সেনার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ।এই পরিস্থিতে বন্ধ করে দেওয়া হয় পাকিস্তানের একাধিক বিমানবন্দর । বন্ধ করে দেওয়া হয় লাহোর, শিয়ালকোট ও করাচি বিমানবন্দর ।
একদিকে ভারত-পাক উত্তেজনা চরমে উঠেছে । ৭ই এপ্রিল ভারতের অপারেশন সিঁদুর-এ মধ্যরাতে বদলা পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে পাক জঙ্গিঘাঁটি লক্ষ্য করে ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করা হয়।২৫ মিনিটে একাধিক ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে দুরমুশ করে দেওয়া হয় পাকিস্তানকে ।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় মৃত্যু হয় ২৫ জন পর্যটকদের । তারপরেই কড়া বার্তা শোনা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কণ্ঠে । ১৫ দিন পর অপারেশন সিঁদুর-এর মাধ্যমে তারই চরম প্রত্যাঘাত ভারতের । এই আবহে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তাহলে কি অপারেশন সিঁদুর-এর সুযোগ নিল বিএলএ ? প্রশ্ন থেকেই যাচ্ছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

