নোবেল শান্তি পুরষ্কারের জন্য মনোনীত ইমরান খান

পাকিস্তানে মানবাধিকার ও গণতন্ত্রের পক্ষে সওয়াল করার জন্য নোবেল শান্তি পুরষ্কারের জন্য মনোনীত হলেন জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। নরওয়ের রাজনৈতিক দল পার্টিয়েট সেন্ট্রামের সহযোগিতায় প্রতিষ্ঠিত পাকিস্তান ওয়ার্ল্ড অ্যালায়েন্সের সদস্যরা এই ঘোষণা করেছেন। নোবেল শান্তি পুরষ্কারের জন্য এই নিয়ে দ্বিতীয়বার মনোনীত হলেন ইমরান খান।

২০১৯ সালের পর আবারও নোবেল শান্তি পুরষ্কারের জন্য মনোনীত হলেন ইমরান খান । দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠা, মানবাধিকার ও গণতন্ত্র রক্ষায় বিশেষ ভূমিকা পালন করার জন্য নোবেল কমিটির কাছে জেলবন্দি ইমরানের নাম প্রস্তাব করা হয় । মানবাধিকার ও গণতন্ত্রের পক্ষে সওয়াল করার জন্যই পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে নোবেল শান্তি পুরষ্কারের জন্য মনোনীত করা হয়েছে। জানা গিয়েছে, নরওয়ের রাজনৈতিক দল পার্টিয়েট সেন্ট্রামের সহযোগিতায় গত ডিসেম্বরে প্রতিষ্ঠিত একটি অ্যাডভোকেসি গ্রুপ পাকিস্তান ওয়ার্ল্ড অ্যালায়েন্সের সদস্যরা এই ঘোষণা করে। সোস্যাল মিডিয়ায় পার্টিয়েট সেন্ট্রাম এই ঘোষণা করেছে।

প্রসঙ্গত, ইমরান খান ২০২৩ সালের আগষ্ট মাস থেকে জেলবন্দি। জানুয়ারিতে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে ১৪ বছরের জন্য কারাদন্ডের শাস্তি পান তিনি। যদিও নিজেকে নির্দোষ বলে দাবি করেন প্রাক্তন প্রধানমন্ত্রী। তবে তার মনোনয়নের ঘোষণাকে কেন্দ্র করে ইতিমধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা। রাজনৈতিক কারণেই কি এই মনোনয়ন, তাই নিয়েও শুরু হয়েছে তরজা । নোবেল শান্তি পুরস্কার তিনি পাবেন কিনা তা এখনও অনিশ্চিত । এই মনোনয়ন ইমরানের রাজনৈতিক জীবনে কি কোন পরিবর্তন আনতে পারবে কিনা তাও জল্পনার বিষয়।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube