পহেলগাঁও হামলার পাল্টা দিল ভারত, নিহত জইশ প্রধান মাসুদের পরিবারের ১০

নিউজটাইম ওয়েবডেস্ক :

জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে ( Pahalgam Terrorist Attack ) যে নৃশংস হত্যা চালিয়েছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা এবার তারই বদলা নিল ভারত। মঙ্গলবার রাতে পাক অধিকৃত কাশ্মীর ( POK ) ও পাকিস্তানের বহওয়ালপুর শহরকেই ( Pakistan Bahawalpur Target ) লক্ষ্য করে হামলা চালান হয়েছে। এছাড়াও পাক অধিকৃত কাশ্মীরেও হামলা চালিয়েছে ভারত। মঙ্গলবার গভীর রাতে একের পর এক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালান হয়েছে। নিমেষের মধ্যেই ভেঙে যায় সমস্ত জঙ্গি ঘাঁটি। এদিকে ভারতের প্রত্যাঘাতের কথা স্বীকার করে নিয়েছে পাকিস্তানও। অপারেশন সিঁদুর হামলায় প্রাণ হারালেন জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর প্রধান জইশের প্রতিষ্ঠাতা মৌলানা মাসুদ আজহারের ( Maulana Masood Azhar ) পরিবারের ১০ জন। ইসলামাবাদের সংবাদমাধ্যম সূত্রে দাবি, মৃতদের মধ্যে রয়েছেন মাসুদের শ্যালক ও বোনও।

পাকিস্তানের বহওয়ালপুর শহর ( Pakistan Bahawalpur Target ) সন্ত্রাসবাদী সংগঠন জইশের শক্ত ঘাঁটি বলে দাবি করা হয়। তাই বিশেষ করে সেই ঘাঁটিতেই হামলা চালিয়েছে ভারত। জামিয়া মসজিদ শুভান আল্লাহ্ ক্যাম্পাসে ( Jamia Masjid Subhan Allah Campus ) জইশের সদর দফতর রয়েছে। পাকিস্তানের বিভিন্ন সংবাদমের দাবি অনুযায়ী, সেই ক্যাম্পাসে মাসুদ ঘনিষ্ট ১৪ জনের মৃত্যু হয়েছে। এও জানা যাচ্ছে, ওই ঘাঁটিতেই জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হত। শুধু তাই নয়, সূত্র মারফত জানা যাচ্ছে সেই ক্যাম্পাসেই থাকতেন আজহার। মঙ্গলবারের হামলার বিবৃতি দিয়ে আজহার জানান, ভারতের হামলায় আমার পরিবারের ১০ জন নিহত হয়েছেন। কিন্তু, তাতে কোনো আমার অনুশোচনা বা আফসোস নেই।

তবে শুধু বহওয়ালপুর শহরের জইশ ঘাঁটিতেই হামলা এমনটা নয়, পাক অধিকৃত কাশ্মীরের কোটলিতেও ( Kashmir Kotli ) হামলা চালিয়েছে সেনা। সেখানেও লস্কর-ই তৈবার ধর্মীয় প্রচারক মহম্মদ ইকবালও ( Muhammad Iqbal ) নিহত হয়েছেন। ভারত বারংবার দাবি করেছে যে, সাধারণ মানুষের ওপর হামলা হয়নি। তবে এই হামলার পর পাল্টা হুঁশিয়ারি দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ( Pakistan Prime Minister Shahbaz Sharif ) জানান, কোনোমতেই চুপ থাকবে না পাকিস্তান!

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube