সিঁদুরের বদলা ‘সিঁদুরে’! মোদিকে বলার আগেই অ্যাকশন, অপারেশনে খুশি সদ্য স্বামী হারা নিহতদের স্ত্রীরা

নিউজটাইম ওয়েবডেস্ক :

অভিশপ্ত ২২ এপ্রিল। গত মাসের মঙ্গলবার জম্মু-কাশ্মীরে নিরীহ পর্যটকের হত্যা করেছিল পাক অধিকৃত জঙ্গিরা। এবার সেই বদলার দামামা বাজতেই চোখে খুশির জল এনে সরকারকে ধন্যবাদ জানালেন নিহতদের স্ত্রীরা । আরও কি বললেন জানুন-

২২ এপ্রিল মঙ্গলবার জম্মু-কাশ্মীরের বৈসরণ উপতক্যার ( Baisaran Valley ) বেছে বেছে হিন্দু নিধন করেছিল জঙ্গিরা। স্ত্রী-ছেলে মেয়ের চোখের সামনেই হত্যা করা হয়েছিল পুরুষদের। জানা গিয়েছে, সিঁদুর দেখে দেখে হত্যা করা হয়েছিল পুরুষদের। সেই সময় সন্তোষ জাগদলের স্ত্রী বলেছিলেন, আমাকে মেরে ফেলুন। কিন্তু, তাঁকে বাঁচিয়ে রাখা হয়েছে। এর উত্তরে জঙ্গিরা বলেছিল, প্রধানমন্ত্রী মোদিকে ( Pradhanmantri Narendra Modi ) গিয়ে বার্তা দেওয়ার জন্য।

পহেলগাঁওয়ে হামলায় সিঁদুর মুছে ফেলেছিল জঙ্গিরা। এবার তারই বদলা নিতে এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’ ( Operation Sindoor ) । এই অভিযানে ধ্বংস হয়েছে ৯টি জঙ্গি ঘাঁটি। এদিন যখন পহেলগাঁওয়ের হামলার বদলা নেওয়া হল, সেই খবর শুনে নিহত সন্তোষ জাগদলের স্ত্রী প্রগতি জাগদলে বলেছেন, যেভাবে সন্ত্রাসীরা আমাদের সিঁদুর মুছেছিল, তারই এবার জবাবের পালা। মোদীজি পাকিস্তানকে দেখিয়ে দিল যে ভারত গুটিসুটি মেরে বসে থাকবে না। এই অভিযান দিয়েই প্রধানমন্ত্রী ( Pradhanmantri Modi ) সন্ত্রাসবাদকে ধ্বংস করবে। সরকারকে অনেক ধন্যবাদ জানাই।

অপরদিকে, জঙ্গি হানায় নিহত শুভম দ্বিবেদীর স্ত্রী আশনা দ্বিবেদী বলেন, প্রতিশোধের এই তো শুরু।মোদীজি বিশ্বাস দিয়েছেন, যতক্ষণ না জঙ্গি ঘাঁটি নির্মূল হবে ততক্ষন মোদীজি ছাড়বেন না। অপারেশনের নাম দিয়েই সেটা বুঝিয়ে দিয়েছেন তিনি। আমার স্বামীর হত্যার বদলা নেওয়ার জন্য সরকারকে অনেক ধন্যবাদ।

Inform others ?
Share On Youtube

হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে !

Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube