নিউজটাইম ওয়েবডেস্ক :
জম্মু-কাশ্মীরের পহেলগাঁও হামলার ( Pahalgao Terrorist Attack ) পাল্টা দিল ভারত। রাফাল যুদ্ধবিমানের সাহায্য নিয়ে জঙ্গিদের ৯টি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে।
পাক-অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানে ( POK and Pakistan ) প্রত্যাঘাত হেনেছে ভারত। মঙ্গলবার গভীর রাতে একাধিক জঙ্গি ঘাঁটিতে হামলা চালাল ভারতীয় সেনা বাহিনী ( Indian Army ) । একসঙ্গে ৯টি জায়গায় হামলা চালানো হয়েছে বলে দাবি। জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের ( Terrorist organization Jaish-e-Mohammed ) শক্ত ঘাঁটি বলে পরিচিত পাকিস্তানের বাহওয়ালপুর ( Bahawalpur ) । সেই ঘাঁটিকে টার্গেট করেও হামলা চালান হয়েছে।ভারতীয় সেনা বাহিনীর এই অপারেশনের নাম দেওয়া হয়েছে সিঁদুর ( Operation Sindoor ) ।এছাড়াও বাহওয়ালপুরে ১টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, মুজাফফরাবাদ, গুলপুর, কোটলি, চাক আমরু, মুরিদকে, ভীমবের এবং শিয়ালকোটেও হামলা চালিয়েছে ভারত।
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের একটি সূত্রে দাবি করা হয়েছে, যে সমস্ত সন্ত্রাসীরা ভারতের মাটিতে রক্তের গঙ্গা ভাসিয়েছে তাদের জবাব দিতেই এই হামলা। জানা যাচ্ছে, এই ঘাঁটি গুলি থেকেই ভারতে হওয়া বিভিন্ন জঙ্গি হামলার পরিকল্পনা করা হত এবং তা বাস্তব রূপ পেত । তাই এবার সে সমস্ত জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল ভারত। সূত্র মারফত জানা যাচ্ছে, রাফাল যুদ্ধবিমানের ( Rafale fighter jet ) সাহায্যেই এই হামলা চালিয়েছে ভারত।
এই স্ট্রাইকে অত্যাধুনিক আরও একাধিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ব্যবহৃত ক্ষেপণাস্ত্র গুলি হল , কামিকাজে ড্রোন ( Kamikaze drone ) । এর সাহায্যে এলাকায় নজরদারি চালান যায়, কোথায় কোন ঘাঁটি আছে, কেউ লুকিয়ে আছে কিনা আর কতজনই বা আছে, সেই সমস্ত তথ্য জানা যায় এই ড্রোনের সাহায্যে। হামার বম্ব ( Hummer Bomb ) ।এটি মূলত উঁচু কোনো বিল্ডিং বা অত্যাধুনিক বাঙ্কার ভাঙতে সাহায্যে করে এবং স্ক্যাল্প ক্রুজ মিসাইল ( Scalp cruise missile )।এদিকে এই সিঁদুর অপারেশনে অংশ নেওয়া প্রত্যেক পাইলট, বায়ুসেনা নিরাপদে আছেন।
ভারতের হামলার পর ইসলামাবাদের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনসের ডিরেক্টর জেনারেল সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, ভারতের হামলার মৃত্যু হয়েছে আট জনের। সাধারণ নাগরিক সহ একাধিক মহিলা শিশুর মৃত্যুর কথাও জানিয়েছে পাকিস্তান ( Pakistan )। অপরদিকে, ভারতীয় সেনা বাহিনীর তরফে জানান হয়েছে, আবারও নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি বর্ষণ করেছে পাকিস্তান। আর তাতে তিন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। এদিকে ভারতের হামলার পর কাশ্মীরের শ্রীনগর বিমান বন্দর বন্ধ ( Srinagar airport closed ) করে দেওয়া হয়েছে। হামলার ঘটনার পর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ( Defence Minister Rajnath Singh ) । তিনি লিখেছেন ভারত ‘মাতা কি জয়’।