।। স্বর্ণালী মান্না ।।
১৫ দিনের মাথায় ভারতের প্রত্যাঘাত! পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের জঙ্গিঘাঁটি লক্ষ্য করে পরপর গোলাবর্ষণ । অভিযানের নাম ‘অপারেশন সিন্দুর’ । তবে বহওয়ালপুরই কেন? কী রয়েছে সেখানে?
পাকিস্তানের এই শহর সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদের শক্ত ঘাঁটি বলে দাবি করা হয় । জইশের সদর দফতর অর্থাৎ উসমান-ও-আলি ক্যাম্পাস বহওয়ালপুরে প্রায় ১৮ একর জমি জুড়ে রয়েছে । সূত্রের দাবি অনুযায়ী জানা যাচ্ছে এখানে জঙ্গিদের প্রশিক্ষণ চলে । তবে শুধু তাই নয় এই বহওয়ালপুরেই একটি গোপন পরমাণু ঘাঁটি রয়েছে বলেও অভিযোগ ।পাশাপাশি, ২০১২ সাল থেকে জামিয়া মসজিদ শুভান আল্লাহ্ মসজিদকে প্রশিক্ষণকেন্দ্রে পরিণত করা হয়।
এখানেই শেষ নয়, এই শহরের সঙ্গে যোগ রয়েছে লস্কর-ই-তইবারও । বহওয়ালপুরের বেশ কিছু জায়গায় এই সন্ত্রাসবাদী সংগঠনের জঙ্গিরাও সক্রিয় রয়েছে বলে অভিযোগ।
লাহোর থেকে ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত এই বহওয়ালপুর শহর পাকিস্তানের দ্বাদশ বৃহত্তম শহর।অপরদিকে লাহোর থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত মুদরিক । এই মুদরিকেই রয়েছে লস্কর-ই-তইবার ঘাঁটি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

